শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:২১ পিএম, ২০২৩-০৪-০৯
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), চট্টগ্রাম জোনাল কমিটির উদ্যেগে নগরীর স্বনামধন্য একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। ই-ক্যাব চট্টগ্রাম জোনাল কমিটির সদস্য সচিব লোকমান হাকিম এর পরিচালনায় এবং কো-চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় ই-ক্যাব সাধারন সম্পাদক মোঃ আবদুল ওয়াহেদ তমাল, যুগ্ন সাধারন সম্পাদক নাছিমা আক্তার নিশা, ইসি সদস্য আসিফ আহনাফ ও মোহাম্মদ ইলমুল হক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া চট্টগ্রাম জোনাল কমিটির পক্ষে বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান জহিরুল আলম তুহিন, মোঃ আশিকুর রহমান, কার্যকরী সদস্য খালেদা আক্তার মিমি, আলতাফ মাহমুদ জাহেদ, মোঃ মিজানুর রহমান এবং রুমানা বেগম। অন্যান্য অতিথিদের মাঝে চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি ও “চ্যানেল আই” চট্টগ্রাম জোন ইনচার্জ জনাব চৌধুরী ফরিদ। এছাড়া আয়োজনউত্তোর চট্টগ্রামের ইকমার্স, এফ কমার্স, নারী উদ্যেক্তা এবং বিভিন্ন এফ কমার্স এডমিন মডারেটরদের নিয়ে মতবিনিময় সভায় তারা প্রতিনিধিগন ই-ক্যাবের নিকট ব্যবসা সম্প্রসারনের বিবিধ সমস্যা ও প্রতিকূলতা তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা নিরশনে ই-ক্যাবের সহায়তা প্রত্যাশা করেন। পরে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান জনাব শহীদুল আলম চট্টগ্রামের সকল ই-কমার্স, এফ-কমার্স উদ্যেক্তা এবং প্রতিনিধিদের নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা নিরশনে চট্টগ্রাম জোনাল কমিটির নিয়মিত কার্যক্রমের বিষয়ে আশস্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited