শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৬ পিএম, ২০২৫-১১-১০
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় এয়োদশ জাতীয় নির্বাচনে প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির ১৫৯, নেত্রকোনা ৩, কেন্দুয়া- আটপাড়া নির্বাচনী এলাকায় জাতীয় নাগরিক পার্টি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। ডিপ্লোমা প্রকৌশলী উইং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির যুগ্ম সমন্বয়ক ও জুলাই আগস্ট ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির।শিক্ষা জীবনে তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা, প্রাইভেট থেকে বিএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সি আই কোর্স সম্পন্ন করা এই মেধাবী ছাত্র নেতা প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের গ্ৰামের এক নির্মল ,নিবিড় শান্ত ছায়ায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্ৰহন করেন। উনার বাবা একজন কৃষক ও মাতা একজন গৃহিণী। পারিবারিক ভাবে তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক। প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির বলেন, বিগত ২৪শের জুলাই ছাত্র জনতার গন অভ্যুত্থান কে বুকে ধারণ করে আমি আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এন সি পি থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি এন সি পির কেন্দ্রীয় নীতিনির্ধারক মহল থেকে সুবিবেচনাপ্রসূত আমি মনোনীত হলে বিগত সময়ের স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র গঠনের সকল প্রকার নেতিবাচক কর্মকান্ড থেকে মুক্ত থেকে উন্নয়নের প্রশ্নে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও নারীর অধিকার প্রতিষ্ঠা ও স্বাবলম্বী হওয়ার নিমিত্তে শিল্পকারখানা গড়ে তোলার এক বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার জন্য তিনি সকল বেকার যুবক- যুবতীদের জন্য শিল্পকারখানা বিনির্মানের মাধ্যমে এক নতুন বাংলাদেশ রুপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনে জনগণের রায় নিয়ে বিজয়ী হতে পারি তাহলে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো বলে মতামত পেশ করেন এই জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা, বিপ্লবী নেতা প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির। তিনি পরিশেষে কেন্দুয়া -আটপাড়ার সর্ব স্তরের মানুষের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited