বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সুরভীর সৌরভ ছড়ানো হ্যাটট্রিকে ৯-০ গোলে উড়ে গেল ভুটান

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:১৬ পিএম, ২০২২-১১-০৭

সুরভীর সৌরভ ছড়ানো হ্যাটট্রিকে ৯-০ গোলে উড়ে গেল ভুটান

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে আবারো ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা জিতছিল ৮-০ গোলে। এ ম্যাচে জিতলো ৯-০ গোলের ব্যবধানে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ হ্যাটট্রিক করা সুরভী প্রীতি এই ম্যাচেও করেছেন ডাবল হ্যাটট্রিক।

১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় লাল-সবুজ বাহিনী। ভুটান গোলরক্ষক সোনাম বল ধরে উচুঁ করে শট নেন। তার নেয়া দুর্বল শটটি চলে যায় ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির পায়ে। ভুটানি গোলরক্ষক সামনে এগিয়ে আসেন প্রীতি। প্লেসিং শটে গোল করেন তিনি।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। সুরভী চমৎকার-মাপা শটে বল জালে পাঠান। সোনম ঝাঁপিয়ে পড়েও সে বল রুখতে পারেননি। ৩২ মিনিটে আত্মঘাতী গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে দেয় ভুটান। কানন রাণী বাহাদুরের কাছ থেকে বল পান পূজা দাস। তিনি ভুটানের গোলমুখে বল সেন্টার করেন। বদলী ডিফেন্ডার কিনলে দেমা বলটি বিপদমুক্ত করতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।

বিরতির পর খেলা শুরু হতেই আবারও সুরভীর গোল। পূজার থ্রু পাস ধরে সুরভী বক্সের ভেতরে ঢুকে গোলক্ষককেও ডজ দিয়ে ফাঁকা পোস্ট পেয়ে যান। তারপর আয়েশ করে বল পাঠান জালে। ৫৫ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের চমৎকার উঁচু শটে গোল করেন মিতু।

৬৬ মিনিটে পূজার পরিবর্তে মাঠে নেমেই গোল করেন ফরোয়ার্ড আয়েশা আক্তার বক্সের ভেতরে ডান প্রান্ত থেকে উঁচু ক্রস করেছিলেন আয়েশা, সতীর্থদের উদ্দেশ্যে। কিন্তু সেই ক্রসটিই কি না হয়ে যায় গোল। অষ্টম ও নবম গোল করেছেন রিতু ও প্রীতি।
 

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর