বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্র্যাক ব্যাংকের গুলিস্তান ব্রাঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ

ব্র্যাক ব্যাংকের গুলিস্তান ব্রাঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:১২ পিএম, ২০২৩-০৩-০৮

ব্র্যাক ব্যাংকের গুলিস্তান ব্রাঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ

আমাদের বাংলা নিউজ ডেস্কঃরাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারে সাততলা ভবনে ঘটা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা। বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের সম্মুখভাগের কাঁচ ভেঙে গেছে। এই কারণে গুলিস্তান শাখা আপাতত বন্ধ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। এই শাখার গ্রাহকদের ব্র্যাক ব্যাংকের নওয়াবপুর শাখা থেকে সেবা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, বিস্ফোরণে আহত হয়েছেন ব্যাংকটির কয়েকজন কর্মকর্তা, তবে তাঁদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার পাশের ভবনের চারতলা জুড়ে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা ও এসএমই ইউনিট অফিস। ক্ষতিগ্রস্ত শাখাটি মেরামতের চেষ্টা করছেন কর্মীরা। ক্ষতিগ্রস্ত ভবনটিতে উদ্ধারকাজ শেষ না হওয়ায় এবং ব্যাংকের ক্ষতিগ্রস্ত শাখাটি মেরামত শেষ না হওয়া পর্যন্ত এটিতে কার্যক্রম বন্ধ থাকবে।

এ নিয়ে ব্র্যাক ব্যাংক আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গুলিস্তান শাখা ও এসএমই ইউনিট অফিস আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গ্রাহকদের নিকটস্থ নওয়াবপুর শাখা থেকে সেবা গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। নওয়াবপুর রোডের ১৭২ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের নওয়াবপুর শাখা।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর