শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫২ পিএম, ২০২৬-০৬-০২
ভোক্তাপর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে ৫.৫ কেজির সিলিন্ডার ৮৬৪ টাকা, ১২.৫ কেজি ১৯৬৩ টাকা, ১৫ কেজি ২৩৫৬ টাকা, ১৬ কেজি ২৫১৩ টাকা, ১৮ কেজি ২৮২৭ টাকা, ২০ কেজি ৩১৪১ টাকা, ২২ কেজি ৩৪৫৫ টাকা, ২৫ কেজি ৩৯২৭ টাকা, ৩০ কেজি ৪৭১২ টাকা, ৩৩ কেজি ৫১৮৩ টাকা, ৩৫ কেজি ৫৪৯৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৭০৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। এর ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বাড়ানো হয়। এরপর এই দাম কমলো। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited