বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কক্সবাজার পাসপোর্ট অফিসের সেবায় সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, হয়রানি ছাড়া সহজে মিলছে সেবা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:১৯ পিএম, ২০২৫-০৭-০৭

কক্সবাজার পাসপোর্ট অফিসের সেবায় সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, হয়রানি ছাড়া সহজে মিলছে সেবা

# পুলিশ রিপোর্ট তুলে দেওয়ার পর থেকে পাসপোর্ট অফিসে ফিরেছে শৃঙ্খলা
# জনবল সংকটেও সেবাপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে না
# আবেদনের নির্দিষ্ট সময়ে মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাচ্ছে গ্রাহকেরা
# দালালদের দৌরাত্ম্য নেয় পাসপোর্ট অফিসের ভিতরে

আয়াছ রনি, কক্সবাজার :
পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন আর বাধ্যতামূলক নয়। সম্প্রতি সরকার এই নিয়ম পরিবর্তন করেছে। জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতেই পাসপোর্ট দেওয়া হচ্ছে নাগরিকদের।পাসপোর্ট করার সময় সাধারণ মানুষের হয়রানি কমানো, ভেরিফিকেশনের নামে অতিরিক্ত অর্থ লেনদেন বন্ধ করা, পাসপোর্ট প্রক্রিয়াকরণে সময় কমানো জন্য পুলিশ রিপোর্ট তুলে নেই সরকার। পুলিশ রিপোর্ট তুলে নেওয়ার পর থেকে সহজে সেবা মিলছে কক্সবাজার পাসপোর্ট অফিসে নেই দালালদের দৌরাত্ম্য, সহজে নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাচ্ছে গ্রাহকেরা।
সরেজমিনে দেখা যায় - কক্সবাজারে পাসপোর্ট অফিসের সেবায় অনেক সেবাগ্রহীতা সন্তুষ্ট।সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা সেবা দিয়ে যাচ্ছেন পাসপোর্ট কর্মকর্তারা। প্রতিদিন প্রায় ৩০০/৪০০  পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে। পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে শতশত।  সুশৃঙ্খল পরিবেশে চলছে পাসপোর্ট অফিসের কাজ। কাজ ব্যতিত আলাদা কোনো ব্যক্তির আনাগোনা নেই। নেই কোনো দালালের দৌরাত্ম।  পাসপোর্ট করতে আসা অনেকে বলছেন, আবেদন গ্রহণ থেকে শুরু করে ফিংগার প্রিন্ট ও পাসপোর্ট ডেলিভারি পর্যন্ত সবকিছুতেই এখন শৃঙ্খলা ফিরে এসেছে। বিশেষ করে, নিচতলার কর্মীরা খুব আন্তরিকভাবে তথ্য সরবরাহ ও সহায়তা করছেন। অফিসের কর্মকর্তা কর্মচারীদের দ্রুত সেবার কারণে অনেকেই উপকৃত হচ্ছেন, যেমন কেউ হয়তো অসুস্থদের চিকিৎসার জন্য সময়মতো পাসপোর্ট পাচ্ছে ।
কক্সবাজার পাসপোর্ট কার্যালয়ে সম্প্রতি কিছু বিষয়ে কার্যক্রম আমূল পরিবর্তন হয়েছে যা নিয়ে সেবাপ্রার্থীরা সন্তুষ্টির কথা জানিয়েছেন -
আবেদন প্রক্রিয়াকরণ এবং পাসপোর্ট ডেলিভারির সময় কমেছে । আবেদন গ্রহণ, ফিংগার প্রিন্ট এবং ডেলিভারি সহ প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা বজায় রয়েছে। বিশেষ করে তথ্য ডেস্ক এবং ডেলিভারি কাউন্টারে কর্মরত কর্মীরা খুবই আন্তরিক ও সহায়ক। দালালদের দৌরাত্ম্য কমেছে, এবং মানুষ সরাসরি অনলাইনে আবেদন করে সেবা নিতে পারছেন। আবেদনকারীরা কোনো ঝামেলা ছাড়াই সহজে সেবা পাচ্ছেন। প্রয়োজনে, সেবাপ্রার্থীরা সরাসরি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান করতে পারছেন। এসব কারণে, কক্সবাজার পাসপোর্ট অফিসের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা। অবিশ্বাস্য হলেও সত্য। অনেকটাই বদলে গেছে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিরচেনা দৃশ্যপট ও সেবার ধরন। সহজেই মিলছে সব সেবা। পাসপোর্ট কর্তৃপক্ষের সেবাদান নিয়ে খুশি সেবা প্রত্যাশী ও গ্রহীতারা। পাসপোর্ট অফিসের নানামুখী উদ্যোগ আর নজরদারিতে গতি পেয়েছে সেবাদান কার্যক্রম। পাসপোর্ট অফিসে আবেদন গ্রহণ থেকে শুরু করে ফ্রিঙ্গার প্রিন্ট ও পাসপোর্ট ডেলিভারিসহ প্রতিটি স্তরে ফিরে এসেছে শৃঙ্খলা। খোলা হয়েছে হেল্প ডেস্কসহ বয়স্ক, অসুস্থ রোগীদের সেবাদানে মোবাইল এনরোলমেন্ট ইউনিট। কর্তৃপক্ষ প্রতি কর্মদিবসে গণশুনানি কার্যক্রম সেবা প্রত্যাশীদের কাছে কর্তৃপক্ষের জবাবদিহিতাকে নিশ্চিত করায় কমেছে হয়রানি ও ভোগান্তি। মিলছে সমস্যার তাৎক্ষণিক সমাধান। পাসপোর্টের জন্য আবেদন গ্রহণ ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সেবা গ্রহীতরা সন্তুষ্ট।
সৌদি প্রবাসী মোহাম্মদ ইউনুস কক্সবাজার পাসপোর্ট অফিসের সেবায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন নিজের পাসপোর্টের সম্পূর্ণ ডাটা পরিবর্তনের পাসপোর্ট আবেদনের দুই সাপ্তায় পাসপোর্ট হাতে পেয়েছেন কোন দালাল ছাড়া।
ভুক্তভোগী সূত্রগুলো জানায়, নানা অব্যবস্থাপনা আর অরাজকতার মডেল হিসেবেই পরিচিতি পেয়েছিল কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস। দালাল চক্রের ফাঁদ ডিঙ্গিয়ে সহজে পাসপোর্ট পেতে পদে পদে হয়রানি ছিল অনেকটাই নিয়তির মত। নির্ধারিত টাকার বাইরে দর কষাকষির বাড়তি টাকা আর ধরাধরি ছাড়া সহজে মিলত না কোন পাসপোর্ট। অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর অসহযোগিতা সেবা প্রত্যাশীদের এই হয়রানিকে আরও অসহনীয় করে তুলেছিল। প্রতিবাদ করেও মেলেনি কোন প্রতীকার। এসব নানা কারণে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুর্নীতি ও হয়রানি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল।পুলিশ রিপোর্ট তুলার আগ পর্যন্ত পাসপোর্ট অফিসের এমনসব অভিযোগ ছিল সবার মুখে মুখে। তবে এই চিত্র এখন বদলে গেছে অনেকটাই। সহজেই মিলছে প্রত্যাশিত সেবা।
পাসপোর্ট অফিসের অতি চেনা এই দৃশ্য বদলে গেছে দাবি করে পাসপোর্ট করতে আসা শফিউল আলম জানান, পুলিশ রিপোর্ট তুলে নেওয়ার পর থেকে অনেক সহজে আবেদন জমা করে পাসপোর্ট পাচ্ছে গ্রাহকেরা।যার ফলে কমেছে ভোগান্তি। তারপরও দেখা গেছে অফিসে ঢোকার পথে এখনও দালালচক্র সক্রিয় রয়েছে।বাহিরে অনেকে অফিস খুলে বসেছে।
এ বিষয়ে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোবারক হোসেন বলেন- অফিসে জনবল সংকট থাকার পরে ও দৈনিক শতশত সেবাপ্রার্থীদের সেবা দিয়ে যাচ্ছি। কোন সেবাপ্রার্থী যাতে দালালদের মাধ্যমে হয়রানির শিকার না হয় এই ব্যাপারে প্রতিনিয়ত সর্তক করা হচ্ছে।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর