শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি : | ০৫:১২ পিএম, ২০২৫-০৫-০৮
এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, আওয়ামী লীগের কোনো লজ্জা নেই, তাদের মরে যাওয়া উচিত। ৫ই আগস্টেই মানুষ আওয়ামীলীগের বিরুদ্ধে রায় দিয়েছে। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি এ কথা বলেন। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশকে বুকে ধারণ করতে হবে। সকলকে ক্ষেত্রে চেঞ্জ আনতে হবে। মানুষের এটিচিউড পরিরবর্তন না হলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব হবে না। ৫ই আগস্ট সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে নির্বাচন করা উচিত। অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আমার বাংলাদেশ পার্টি। আমরা অতীতমুখী হতে চাই না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর যে সুযোগ সৃষ্টি, তা হাত ছাড়া করলে সবাইকে বিশাল মাশুল দিতে হবে। আবার আওয়ামীলীগ আসলে লাখ লাখ লাশ পড়বে। সংবাদ সম্মেলনে পার্টির জেলা আহ্বায়ক মো. খায়রুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সদর উপজেলা কমিটির সদস্য সচিব রাঙা মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited