শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:৫৫ পিএম, ২০২৫-১২-০২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মঙ্গলবার জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার নিরাপত্তা, সামাজিক সচেতনতা ও সেবা প্রসঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
পুলিশ সুপার বলেন, সদাশয় সরকারের লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আমার পদায়ন আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে। আমি নিশ্চিত করতে চাই, এই নির্বাচন যেন সষ্ঠু, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক হয়। ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে পুলিশি টহল জোরদার করা হবে।
মাদকবিরোধী কর্মকা-ে প্রসঙ্গে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৫টি থানার মধ্যে ৪টি সীমান্তবর্তী হওয়ায় মাদকের প্রবণতা রয়েছে। যেসব মাদক চোরাচালানকারীর তথ্য আমাদের কাছে আছে, তা সাংবাদিক ও স্থানীয় জনগণের সহায়তায় হালনাগাদ করা হবে। তিনি জিরো টলারেন্স নীতি অনুযায়ী মাদকবিরোধী অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন।
পুলিশ সুপার আরও উল্লেখ করেন, জেলায় নারী নির্যাতন, বাল্যবিয়ে ও সড়ক দুর্ঘটনার প্রবণতা লক্ষ্য করা গেছে। সম্প্রতি একজন শিক্ষক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন; এই ধরনের দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি ও চালকদের প্রশিক্ষণ অপরিহার্য। সাধারণ মানুষকেও ট্রাফিক আইন মেনে চলার জন্য উৎসাহিত করতে হবে।
তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, পুলিশ ও গণমাধ্যম উভয়ই সমাজের পরিবর্তন ও কল্যাণের জন্য কাজ করে; সঠিক তথ্য প্রদান করলে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited