বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দ্বিতীয়বারের মতো ঢাকায় বিশেষ সম্মাননায় ভূষিত ইরফান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৫৭ পিএম, ২০২৫-১২-২১

দ্বিতীয়বারের মতো ঢাকায় বিশেষ সম্মাননায় ভূষিত ইরফান

সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো সম্মাননায় ভূষিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের  রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো। গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডি-২৭-এর ডব্লিউভিএ (WVA) অডিটোরিয়ামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘স্মার্ট উদ্যোক্তা ফোরাম’-এর উদ্যোগে তাকে ‘বিজয় কীর্তিমান সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ শেষে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি বর্তমান সময়ের সাংবাদিকতার ইতিবাচক দিকের পাশাপাশি নানা নেতিবাচক প্রবণতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “সাংবাদিকতা শেখার আগেই একটি শ্রেণি চাঁদাবাজি ও রাজনৈতিক দলের অন্ধ আনুগত্যে জড়িয়ে পড়ছে। অশিক্ষিত ও অদক্ষ মানুষের অনুপ্রবেশে পেশাটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ছদ্মবেশে অপসাংবাদিকতার মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিলের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি।" উল্লেখ্য,এটি ইরফান উদ্দিন ইরোর দ্বিতীয় সম্মাননা। এর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার বীর ফাউন্ডেশন’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘বর্ষসেরা সম্মাননা’ লাভ করেন।  স্মার্ট উদ্যোক্তা ফোরাম আয়োজিত এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, অভিনেতা সৈয়দ শুভ্র এবং সাংবাদিক পান্থ আফজালসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং আবৃত্তিশিল্পী সৌখিন আজিজ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ৩০ জন গুণী ব্যক্তিকে তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়। ইরফান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের সন্তান। তিনি হাজী মোঃ ইসলাম ও মারিয়াম বেগমের সন্তান।শিক্ষাজীবনে শাহ পরীর দ্বীপ থেকে এসএসসি, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং কক্সবাজার সিটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।  পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর