বাংলাদেশ   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ আগস্ট ২০২৬

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:০০ পিএম, ২০২৬-০৮-১৭

পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ ছলিম উল্লাহ, গফরগাঁও প্রতিনিধি

 জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পোনা অবমুক্তের পর প্রধানমন্ত্রী স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের মধ্যে মাছের পোনা বিতরণ করেন। পরে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের মৎস্য খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতি ও মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মৎস্যজীবী ও চাষিদের কল্যাণে এবং গ্রামীণ বেকারত্ব দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদসহ দেশের প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষা করতে হবে। মাছের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পাকুন্দিয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গফরগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে একনজর দেখতে সেখানে জড়ো হন। স্থানীয় বাসিন্দা, মৎস্যচাষি ও দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের মৎস্যসম্পদের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়ে আসছে।

রিটেলেড নিউজ

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ...বিস্তারিত

কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন 

কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওত...বিস্তারিত

৪৫০ পরিবারে মমতার মেহগনি গাছের চারা বিতরণ

৪৫০ পরিবারে মমতার মেহগনি গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত

হোমনায় এসএসসিতে প্রথম, দড়িচর উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আতাউল মান্নান

হোমনায় এসএসসিতে প্রথম, দড়িচর উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আতাউল মান্নান

আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী দড়িচর à...বিস্তারিত

কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

আমাদের বাংলা ডেস্ক : : কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তà...বিস্তারিত

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচà...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত

সর্বশেষ খবর