শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২২ পিএম, ২০২৬-১১-১৫
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন রেঞ্জ ডিআইজি করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে।
অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
একটি প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে, ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটির নানিয়ারচরে স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয়বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকারà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited