শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১৩ পিএম, ২০২৬-১০-১০
আব্দুস সবুর খান, টঙ্গী: শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে। কোনো ধরনের অশুভ ইচ্ছার কাছে এই প্রতিষ্ঠান যেন স্থবির হয়ে না যায় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আজ শনিবার গাজীপুর মহানগরীর টঙ্গীর শিল্প এলাকায় বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিমিটেড এর সদ্য সমাপ্ত প্রকল্পের আওতায় নির্মিত কারখানার বাণিজ্যিক কর্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্লেড ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯৮৫ সালে পুরোপুরিভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। কোন অশুভ শক্তি যেন এই ফ্যাক্টরির উৎপাদন ব্যাহত করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। কোনো দেশে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যদি কোনো কারণে স্থবির হয়ে যায় তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। গতানুগতিক ধারাবাহিকতা থেকে বের হয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : এক গৃহবধূ (৪০) এর স্বামী বিদেশে থাকার সুযোগে বিল্লাল হোসেন নামে এক লম্পট মোবাইলে ফোন কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : ইউরোপের দেশ পর্তুগালে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা মাহবুব আসলাম কাঞà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:মিজানুর রহমান, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লী তালুয়à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট দেখা দিয়েছে। সিলেট à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটি সদর ও শহর সমাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited