শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:০৯ পিএম, ২০২৬-১১-১৭
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে টুঙ্গিপাড়া।
থানায় আগুন দেওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এসব ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।
স্থানীয়রা জানান, ‘পুরো থানা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। থানায় এখন কিছুই নেই।
শুধু তা-ই নয়, গোপালগঞ্জের চারপাশে ব্লকেড দেওয়া হয়েছে, যেন বাইরে থেকে কোনো ফোর্স ঢুকতে না পারে।’
এর আগে কয়েক দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।
সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চসংখ্যক বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে গত রোববার টুঙ্গিপাড়ার একাধিক স্থানে অগ্নিসংযোগের তথ্য পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এদিকে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার অন্তত আটজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
এ ছাড়া গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপরও হামলার ঘটনা ঘটেছে।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেন বলেন, ‘আমার বাড়ি নিলফা বাজারের কাছে। বিকেল থেকেই আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ নেতাকর্মী বাজারে জড়ো হন। তারা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজান। সন্ধ্যার পর মিছিল নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে মালামাল লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেন।’তারা কল রিসিভ করেননি।
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমানে দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ কিডনি রোগী রয়েছেন, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ বলে জানানো হয়েছে। মà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং এ খাতের উদ্যোক্তাদের অর্থà...বিস্তারিত
রাঙামাটি প্রতিনিধি : : ৬ষ্ঠ বারের মতো রাঙামাটির নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় দ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, প্রয়োজন কার্যকর প্রà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপে ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited