বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু আর নেই

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৩ পিএম, ২০২৩-১০-৩০

টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু আর নেই

টঙ্গী প্রতিনিধি:  টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহজাহান সিরাজ সাজু (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)।  রাত আড়াইটায় রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসনাধী অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গাজীপুর ও টঙ্গীর সাংবাদিক সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন মায়োপ্যাথি রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আতিকসহ সহকর্মীরা শনিবার সকালে শেষ বিদায় জানাতে হাসপাতালে ছুটে যান। এর পর সকালেই তার লাশ চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার ইসলামাবাদ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ রোববার বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর মৃত্যুতে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি এম আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক টঙ্গী পৌর মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক এস এম রিপন শাহ, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক এম. এ সালাম শান্ত, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী, টঙ্গী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা হুমায়ুন হিমুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেন। নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু দৈনিক দিনকাল, দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সাব-এডিটর (সহ-সম্পাদক) হিসেবে কর্মরত ছিলেন। আমৃত্যু নিজের প্রকাশনায় সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

রিটেলেড নিউজ

যেও ভালোবেসে

যেও ভালোবেসে

আমাদের বাংলা ডেস্ক : :   আলেয়া মান্নান   প্রিয়, তুমি একটি বার ভালোবেসে যেও।   ব্যস্ততার পরে একবার অবসর করে আসিও...বিস্তারিত


যখন রাজনীতির অস্ত্র ভাইরাল ভিডিয়ো

যখন রাজনীতির অস্ত্র ভাইরাল ভিডিয়ো

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার  ডিজিটাল যুগে একটি ভিডিও কখনো কখনো হাজার বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে। কয়...বিস্তারিত


যেখানে রাত্রি লিখে সময়ের ইতিহাস সারাফ নাওয়ার -এর রাত্রির ভাটলিপি 

যেখানে রাত্রি লিখে সময়ের ইতিহাস সারাফ নাওয়ার -এর রাত্রির ভাটলিপি 

আবদুল্লাহ মজুমদার : : সমকালীন বাংলা কবিতায় এমন কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যেগুলো কেবল কবিতার সংকলন নয়; বরং সময়, স...বিস্তারিত


ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত


একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

আবদুল্লাহ মজুমদার : : একসময় একটি চাকরি মানেই ছিল একটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, স্বস্তি ও ভবিষ্যতের নিশ্চয়তা। মাস ...বিস্তারিত


ত্রাণ বিতরণে নৈতিকতার প্রশ্ন

ত্রাণ বিতরণে নৈতিকতার প্রশ্ন

আবদুল্লাহ মজুমদার : : প্রাকৃতিক দুর্যোগ মানুষের সক্ষমতার সীমাবদ্ধতাকে যেমন প্রকাশ করে, তেমনি মানুষের মানবিকতা, রাষ্ট্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর