শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০৩:২০ পিএম, ২০২০-১০-২৪
দুর্গা পূজার প্রথম দিন মহাসপ্তমীতে সুনামগঞ্জ শহরের শ্রীরামকৃষ্ণ আশ্রমের দুর্গা পূজায় শতাধিক দরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। আমেরিকার বিবেকানন্দ স্টাডি এন্ড
ফিলনথ্রকিপ সেন্টারের উদ্যোগে ও শ্রীরামকৃষ্ণ আশ্রমের সহযোগিতায় গতকাল শুক্রবার বেলা ১১ টায় পূজা মন্ডপের সামনে এসব শাড়ি বিতরণ করা হয়। শাড়ি বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান শ্রীমৎ স্বামী হৃদয়ান্দজী মহারাজ, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সহ সভাপতি অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায় প্রমুখ। আলোচনা সভা শেষে হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের শতাধিক দরিদ্র নারীর হাতে
শাড়ি তুলে দেন পৌর মেয়র নাদের বখত সহ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির উপস্থিত নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক অলক দত্ত পুরকায়স্থ, সদস্য কার্তিক চন্দ্র রায়, বিবেকানন্দ শিক্ষা ও
সংস্কৃতি পরিষদের সভাপতি পরিমল তালুকদার, সুনামগঞ্জ কৃষি ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা রাজিব সাহা, প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র দাস প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited