বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টিকে গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৩ পিএম, ২০২৫-১০-১৮

টিকে গ্রুপকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

টিকে গ্রুপের ক্যাশ ম্যানেজমেন্ট আরও উন্নত করতে প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রানজ্যাকশন ব্যাংকিং চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এটি ভার্চ্যুয়াল অ্যাকাউন্টের মাধ্যমে ডিলার কালেকশন সেবাকে আরও সহজ করবে।
এই উদ্যোগটি বাংলাদেশের করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ডিজিটালাইজেশনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক টিকে গ্রুপকে স্বয়ংক্রিয় কালেকশন সেবা দেবে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির দেশব্যাপী ডিলাররা তাদের জন্য নির্ধারিত ভার্চ্যুয়াল অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট করতে পারবেন। এই উদ্ভাবনী সিস্টেমটি রিয়েল-টাইম রিকনসিলিয়েশন, দ্রুত তহবিল প্রাপ্তি এবং আর্থিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ নিশ্চিত করবে, যার ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম হবে আরও গতিশীল ও ঝামেলাহীন।
গত ১২ অক্টোবর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মো. শফিউল আথার এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় টিকে গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজার মো. আজিজুর রহমান রিগান। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, এরিয়া হেড-৩ খালেদ আল ফেসানি, হেড অব রিলেশনশিপ ইউনিট-৯ মো. সাদেকুল হক, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মো. মাশফিকুজ্জামান, রিলেশনশিপ ম্যানেজার রতন পোদ্দার ও নাজমুল হক মজুমদার।
এই চুক্তিটি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানের ক্যাশ ম্যানেজমেন্টকে আরও গতিশীল, ঝামেলাহীন ও কার্যকর করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর