বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৩ পিএম, ২০২৬-০৫-১০

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

রোববার (১০ মে) সকাল ১০টায় রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নৌপরিবহণ অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহণ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

মন্ত্রী বলেন, গত ঈদে সদরঘাটে আগের চেয়ে ভালো ব্যবস্থাপনা দেখা গেলেও আরও উন্নতির সুযোগ রয়েছে। দায়িত্বশীলতা ও আন্তরিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের নৌ ব্যবস্থাপনার দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে।

তিনি বলেন, কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকে সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে এবং সমাধানের চেষ্টা চলছে। তবে জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব না দিলে এই প্রচেষ্টা সফল হবে না।

লঞ্চ মালিক সমিতি, কার্গো মালিক প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, নৌযাত্রাকে নিরাপদ, মনোরম ও উপভোগ্য করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, ইউরোপ, আমেরিকা, চীন ও ভারতের উন্নয়ন এসেছে মেধা, শ্রম, ত্যাগ, তৎপরতা ও দায়িত্ববোধের বিনিয়োগের মাধ্যমে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের এখনো প্রায় ১ কোটি ৬১ লাখ মানুষের দৈনিক আয় মাত্র ৬০ টাকা ৬১ পয়সা। তাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যুক্ত এবং আর্থিকভাবে নিরাপদ অবস্থানে থাকা ব্যক্তিদের উচিত নিজেদের মেধা, শ্রম ও সামর্থ্যের একটি অংশ দেশের উন্নয়নে উৎসর্গ করা। তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে কাজ করলেই দেশ বদলে যাবে।

অনুষ্ঠানে শ্রমিক সংগঠনের স্লোগান প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি শ্রমিক, মালিক ও কর্মকর্তাদের জাতীয় অনুষ্ঠান। তাই দলীয় পরিচয়ের বাইরে গিয়ে এটিকে জাতীয়ভাবে উদযাপন করা উচিত। বর্তমান সরকার রাষ্ট্রের হয়ে কাজ করছে, কোনো দলের হয়ে নয়। জনগণের আস্থার প্রতিদান দিতে রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

নাবিক প্রতিনিধিদের উত্থাপিত আইনগত একটি বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, নৌখাতকে আরও বিকশিত ও সুসংগঠিত করতে প্রয়োজনীয় যে কোনো উদ্যোগ নিতে সরকার প্রস্তুত। তবে যে কোনো দাবি হতে হবে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে।

বিশেষ অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে নৌপথ মানুষ ও পণ্য পরিবহণের সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক মাধ্যম হিসেবে বিবেচিত। সড়ক ও বিমানপথের তুলনায় নৌপথে দুর্ঘটনার হারও সবচেয়ে কম। তবে নৌপথকে আরও নিরাপদ করতে সংশ্লিষ্ট অধিদপ্তর, জাহাজ মালিক ও শ্রমিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নদী শুকিয়ে যাওয়া, চর জেগে ওঠা ও নানা জটিলতায় দেশের নৌপথ দিন দিন সংকুচিত হচ্ছে। এ অবস্থায় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও সময়োপযোগী নৌযান চালুর ওপর গুরুত্ব দিতে হবে। তাহলেই নৌপথকে নিরাপদ, কম খরচের ও আরামদায়ক যাতায়াত মাধ্যম হিসেবে আরও কার্যকর করা সম্ভব হবে।

রিটেলেড নিউজ

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর