শিরোনাম
কক্সবাজার, প্রতিনিধি : | ০৭:০৩ পিএম, ২০২১-১২-১১
কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার সময় লিফটে আটকে পড়েছিলেন বিমানের ৪ জন যাত্রী। পরে যাত্রীরা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা পর তাদের উদ্ধার করেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসাইন।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এসময় লিফটে বিমানের ৪ জন যাত্রী ছিল। পরে বিদ্যুৎ আসলেও লিফটতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীরা আটকা পড়ে। এসময় যাত্রীরা ৯৯৯ নাম্বারে কল করে সহযোগিতা কামনা করে। তারপর ৯৯৯ থেকে কক্সবাজার ফায়ার স্টেশনে কল দিলে দ্রুত বিমান বন্দরে গিয়ে প্রায় ১ ঘন্টা পর লিফট থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। যান্ত্রিক ক্রটির কারণে এ সমস্যা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে যাত্রীরা সবাই সুস্থ রয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিমাবন্দরের সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, মূলত যাত্রীরা লাউঞ্জে যাচ্ছিলেন। এটা লাউঞ্জেরও লিফট। লিফটটি বিমানবন্দর কর্তৃপক্ষের নয়। লিফটটি মাঝে-মধ্যে সমস্যা করত। যার কারণে একজন অপারেটর রাখার জন্যও বলা হয়েছিল। কিন্তু অপারেটর উপস্থিত না থাকাতে এ সমস্যাটি হয়েছে। আর যাত্রীরাও দ্রুত ৯৯৯ এ কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited