বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজা অফিসের কাছে হামলায় ২২ জন নিহত : রেডক্রস

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:৫৯ পিএম, ২০২৪-০৬-২২

গাজা অফিসের কাছে হামলায় ২২ জন নিহত : রেডক্রস

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) বলেছে, তাদের গাজা অফিসের পাশে রকেট হামলায় শুক্রবার ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গাজা অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।এই অফিস ঘিরে তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে।
কারা এই শক্তিশালী রকেট হামলা চালিয়েছে আইসিআরসি তা জানায়নি তবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স-এ একটি বিবৃতিতে বলেছে, শেলগুলো ‘আইসিআরসি অফিসের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে’।
এতে বলা হয়েছে, হামলার পর ২২ জনের মৃতদেহ এবং আহত ৪৫ জনকে কাছাকাছি একটি রেডক্রস ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ‘আরো হতাহতের খবর’ রযেছে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গোলাবর্ষণে ২৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তারা ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করেছে।
মন্ত্রণালয় বলেছে, আইসিআরসি ঘাঁটির আশেপাশে অবস্থিত ‘আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র এই ঘটনায় কোনো ভূমিকা স্বীকার করেন নি তবে বলেছেন যে এটি ‘পর্যালোচনাধীন’।
মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, আল-মাওয়াসির মানবিক এলাকায় আইডিএফ-এর হামলা চালানোর কোনো ইঙ্গিত নেই। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।’
আইসিআরসি বলেছে’  ‘শুক্রবার বিকেলে রেডক্রসের ইন্টারন্যাশনাল কমিটির অফিস ও বাসভবনের কয়েক মিটারের মধ্যে ভারী-ক্যালিবার প্রজেক্টাইল অবতরণ করেছে।’
সংস্থাটি বলেছে, ‘মানবিক কাঠামোর কাছাকাছি এত বিপজ্জনকভাবে হামলা চালানো হয়,যা বেসামরিক নাগরিক এবং রেডক্রস কর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে, আইসিআরসি অবস্থান সম্পর্কে সংঘাতের পক্ষগুলো সচেতন এবং যেগুলো রেড ক্রসের প্রতীক দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।’

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর