বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে হেফাজতের হরতালে সাড়া নেই

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৩:১৭ পিএম, ২০২১-০৩-২৮

চট্টগ্রামে হেফাজতের হরতালে সাড়া নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে বন্দরনগর চট্টগ্রামে রোববার (২৮ মার্চ) সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় দেখা যায়নি হরতাল আহ্বানকারীদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। সকালে নগরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল করলেও সংখ্যায় ছিল কম। দূরপাল্লার যাত্রীদের বাস কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া হাটহাজারী এলাকায় কওমী মাদরাসার ছাত্ররা রেললাইনের স্লিপার তুলে ফেলায় নাজিরহাট-দোহাজারী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে গাড়ি চলাচলে কোন ধরনের প্রভাব পড়বে না। গাড়ি স্বাভাবিক নিয়মেই চলবে।  পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী সব ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে চলাচল করছে। কর্মকর্তারা জানান, সহিংসতার কারণে সিডিউল বিপর্যয় হয়েছে। সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে ধীরগতিতে ট্রেন চালাতে হচ্ছে। পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নিরাপত্তা নিশ্চিত হয়েই এখন ট্রেন চালাতে হচ্ছে। হরতালেও ট্রেন চলবে। রাতের ট্রেনগুলো ছাড়ার আগে একটি ইঞ্জিন দিয়ে সামনের পথ পরিদর্শন করা হবে। ইমারজেন্সি সেল থেকে নির্দেশনা পেলেই ট্রেন চালানো হচ্ছে।  চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সারওয়ার আলম বলেন, চট্টগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এদিকে হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। হরতালে আনুষ্ঠানিক সমর্থন না জানালেও বিষয়টিকে যৌক্তিক বলে আখ্যায়িত করেছে বিএনপি। অন্যদিকে হেফাজত হরতালের নামে যাতে কোনো নাশকতা ও সহিংসতা চালাতে না পারে, সে জন্য মাঠে রয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রোববারও (২৮ মার্চ) হাটহাজারীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। হাটহাজারী মাদ্রাসা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড তুলে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভ, সমাবেশ ও সংঘর্ষে হতাহতের ঘটনার জেরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর