শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:১৮ পিএম, ২০২২-০৭-২৭
আরও তিনটি নতুন দেশকে ক্রিকেটখেলুড়ে দেশ হিসেবে সদস্যপদ দিলো আইসিসি। মঙ্গলবার রাতে বার্মিংহামে চলমান আইসিসির বার্ষিক সভায় এসেছে এ সিদ্ধান্ত। যার ফলে এখন স্বীকৃত ক্রিকেটখেলুড়ে দেশের সংখ্যা বেড়ে হলো ১০৮টি।
আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়া দেশ তিনটি হলো- এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট। যার সুবাদে এখন এশিয়ার ২৫টি ও আফ্রিকার ২১টি দেশ আইসিসির সদস্য হলো।
ক্রিকেটখেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার বড় মানদণ্ড হলো নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজন। যেখানে অন্ততপক্ষে ৫০ ওভার ও ২০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে হবে, পাশাপাশি বয়সভিত্তিক ও নারী দলও থাকতে হবে।
নতুন তিন দেশই আইসিসির এ শর্তপূরণ করেছে। উজবেকিস্তান ক্রিকেট ফেডারেশনের অধীনে ১৫টি নারী দল ঘরোয়া ক্রিকেট খেলবে। এছাড়া অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ দলের জন্যও রয়েছে ভিন্ন পরিকল্পনা।
আইভরি কোস্টের এরই মধ্যে রয়েছে তৃণমূলে শক্তিশালী ক্রিকেট কাঠামো। জাতীয়ভাবে আটটি দল হিসেবে ন্যাশনাল লিগ আয়োজন করে তারা। এছাড়া নারী ক্রিকেট নিয়েও বিস্তর পরিকল্পনা রয়েছে তার।
অন্যদিকে করোনাভাইরাসের কারণে কম্বোডিয়ার ক্রিকেট পরিকল্পনা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বছর শেষ হওয়ার আগেই নারী ক্রিকেটের দৃশ্যমান উন্নতির পরিকল্পনা জানিয়েছে তারা। এছাড়া আট দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি টুর্নামেন্টও আয়োজন করা হবে।
আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল ইউক্রেনও। তবে দেশটির অবস্থা ক্রিকেট পরিচালনার জন্য পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত আবেদন ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। তবে ইউক্রেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে তারা।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited