শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫২ পিএম, ২০২৫-০৮-২৭
টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ নাফনদীর সীমান্ত থেকে নাশকতার উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) নাফ নদীর টেকনাফ হ্নীলা খরের দ্বীপ সীমান্ত এলাকা থেকে (৬৪ বিজিবির) সদস্যরা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. জসীম উদ্দিন। অধিনায়ক জানান, মঙ্গলবার তিনি সশরীরে বিজিবির সদস্যদের নিয়ে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ খরের দ্বীপ এলাকায় নদী পথে বিশেষ অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক কিছু লোকের উপস্থিত টের পান। বিজিবি সদস্যদের দেখে তারা তখন এক রাউন্ড ফায়ার করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকা যোগে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকা ব্যাপক ভাবে তল্লাশি করে লুকানো অবস্থায় ৫০৭ রাউন্ড গুলি, ২টি রাইফেল, ৮ টি-ম্যাগাজিন, ১টি (এল এমজি -১৬) ও ১টি এমআই অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ১৯৯ রাউন্ড জি-৩ রাইফেলের গুলি, ১২০ রাউন্ড এম আইয়ের গুলি ও ১৮৮ রাউন্ড (এলএম১৬) এর গুলি ছিলো। লে. কর্নেল মো. জসিম উদ্দিন আরও জানান, দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র-কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধার অস্ত্রসমুহ সম্ভবত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারি অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে। ধারণা করা হয়, এগুলো যে কোনো সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শনাক্তকরণের চেষ্টা চলছে। এ ব্যাপারে উদ্ধার অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited