বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

র‍্যাবের পৃথক তিন অভিযানে গ্রেফতার ৪

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৬:১১ পিএম, ২০২৪-১০-১৫

 র‍্যাবের পৃথক তিন অভিযানে গ্রেফতার ৪

র‍্যাব-৭ এর পৃথক তিন অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি, ৬৩ কেজি গাঁজা ও ১৯৭০ পিস ইয়াবাসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রহিম’কে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলা বাজার এলাকা থেকে সোমবার গ্রেফতার করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাস কাউন্টার মার্কেটের একটি বাস কাউন্টারের ভিতরে মাদকদ্রব্য পরিবহনের উদ্দেশ্যে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক ১২:৫০ মিনিটে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা আসামি মোঃ ইকবাল হোসেন (৩৫) আটক করে। সে জোরারগঞ্জ থানাধীন পশ্চিম জামালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার নিজ হেফাজতে থাকা ০৭টি কাগজের তৈরি কার্টুনের ভিতর হতে তার নিজ হাতে বাহির করে দেওয়া বিভিন্ন রংয়ের পলিথিনের উপর প্লাস্টিকের লাল সুতা দ্বারা মোড়ানো মোট ১২৭ বান্ডেলে মোট ৬৩.৫ কেজি গাঁজা উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। অপরদিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে একটি হোটেলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক ২১:৫০ মিনিটে র‌্যাবের আভিযানিক দল আসামি মোঃ সুমন (২২), ও মোঃ সাকিব (১৯) এ দুইজনকে আটক করে। আটক সুমন ঢাকা জেলার ডেমরা থানার হাজীনগর গ্রামের আব্দুল রশিদ খানের ছেলে ও অপরজন চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকার মৃত সেলিমের ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকরে তাদের পরিহিত প্যান্টের পকেটে থাকা ১০ পলিজিপার প্যাকেট হতে মোট ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম উক্ত পৃথক তিন অভিযানে গ্রেফতার ৪জনের বিষয়ের সত্যতা নিশ্চিত করে 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার কমলনগর, জোরারগঞ্জ ও চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর