শিরোনাম
জবি প্রতিনিধি | ০৭:৩৬ পিএম, ২০২১-০৯-০৬
সমন্বিত বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন গ্রহণ শেষ হবে আজ মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে।
ভর্তি পরীক্ষায় বসার জন্য মনোনীত শিক্ষার্থীদের এ সময়ের মধ্যে আবেদন করতে হবে। পরদিন বুধবার সকাল ১০টা পর্যন্ত পেমেন্ট করার সুযোগ দেওয়া হবে। আবেদনের সময় না বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটি। এরপর ওই দিনই বিজ্ঞান বিভাগের দ্বিতীয় দফায় মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হবে।
উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনীত শিক্ষার্থীরা আবেদন না করলে তাঁরা পরে আর আবেদন করার সুযোগ পাবে না। বিজ্ঞান বিভাগে চূড়ান্ত আবেদনের নির্ধারিত পরীক্ষার্থীর সংখ্যা পূরণ না হওয়া সাপেক্ষে পরবর্তী সময়ে মেধাতালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় দফায় নির্বাচিত এ শিক্ষার্থীরা ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত আবেদন করার সময় পাবেন।
সময় না বাড়ানোর জন্য আমরা অফিশিয়ালি সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের শেষ দিনের অপেক্ষায় না থেকে দ্রুত আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করব।
উপাচার্য আরও বলেন, এরপর মনোনীত শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ ব্লক করে দেওয়া হবে। প্রথম দফায় মনোনীত শিক্ষার্থীরা আর আবেদন করার সুযোগ পাবেন না। এর দুই ঘণ্টার মধ্যে বিজ্ঞান বিভাগের পরবর্তী দ্বিতীয় দফায় মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের চেষ্টা করা হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited