শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:২৩ পিএম, ২০২৩-০৫-২২
গুজরাট টাইটানসের বিপক্ষে ১৩ চার ও এক ছক্কায় ৬১ বলে সেঞ্চুরি (১০১) করে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শতকের মালিক বনে গেলেন বিরাট কোহলি।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার কোহলির এটা সপ্তম সেঞ্চুরি। এতে কোহলি পেছনে ফেললেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। গেইলের আইপিএল সেঞ্চুরির সংখ্যা ছয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কোহলির দল করেছে ৫ উইকেটে ১৯৭ রান।
টুর্নামেন্টটিতে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করা স্রেফ তৃতীয় ব্যাটার কোহলি। ২০২০ সালে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে শিখর ধাওয়ান ও গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে এই কীর্তি গড়েন জস বাটলার।
সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে কোহলির অষ্টম সেঞ্চুরি এটি। এই সংস্করণে তার চেয়ে বেশি শতক আছে কেবল গেইল (২২) ও বাবর আজমের (৯)। এছাড়া সমান ৮ সেঞ্চুরি করেছেন মাইকেল ক্লিঙ্গার, অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।
সবমিলিয়ে চলতি আসরে ৬ ফিফটি ও ২ সেঞ্চুরিতে তার রান হলো ৬৩৯। তৃতীয়বার এক আসরে ৬০০-এর বেশি রান করলেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক।
তার প্রাপ্তির দিনে অবশ্য শেষ রক্ষা করতে পারেনি বেঙ্গালুরু। শুভমান গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে গুজরাটের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে হেরে গেছে ৬ উইকেটে।
৫ বল থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পথে ৫২ বলে ৮ ছক্কা ও ৫ চারে অপরাজিত ১০৪ রান করেন গিল। তার বিস্ফোরক ইনিংসে নিশ্চিত হয়েছে প্লে-অফের চতুর্থ ও শেষ দল। টুর্নামেন্টে টিকে গেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।
সেরা চারের অন্য তিন দল হলো গুজরাট, চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited