শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩০ এএম, ২০২২-০৮-০৩
চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ ঘটনাকে কেন্দ্র করে বেইজিং তাইওয়ানের সমুদ্র ও আকাশ সীমায় সামরিক মহড়া শুরু করেছে। শুধু তাই নয় যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাইওয়ান সরকার চীনের এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ ও সমুদ্রসীমা অবরোধ করা হচ্ছে। তাইওয়ানের অঞ্চলে আগ্রাসন চালানো হচ্ছে।
বিবিসির চীনের সংবাদদাতা স্টিফেন ম্যাকডোনেল রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত একটি মানচিত্র টুইট করেছেন। এতে চীনের পরিকল্পিত মহড়ার অবস্থানগুলো দেখা যায়। ধারণা করা হচ্ছে, ন্যান্সি পেলোসি তাইওয়ান ছাড়ার পর আগামী বৃহস্পতিবার এবং রোববারের মধ্যে হামলা হতে পারে।
এর আগে, মঙ্গলবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং উত্তরপূর্বাঞ্চলে যৌথভাবে আকাশ ও সমুদ্রে চীনের মহড়া চলবে। তাইওয়ান প্রণালীতে দীর্ঘ পাল্লার ‘লাইভ ফায়ারিং’ করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited