বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:০৫ পিএম, ২০২৬-০৭-০৯

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ বেশ কিছু ক্ষেত্রে কৃচ্ছসাধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে বুধবার (৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত '২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় স্থগিত/হ্রাসকরণ' শীর্ষক পরিপত্রে বলা হয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে চলতি অর্থবছরে সব সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে।
কিছু ক্ষেত্রে কোড উল্লেখ করে ব্যয় বন্ধ রাখার সিদ্ধান্তে বলা হয়েছে, চলতি অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় সব ধরনের থোক বরাদ্দ (কোড নম্বর ৩৯১১১১১ ও ৪৯১১১১১) থেকে ব্যয় বন্ধ থাকবে।
সব ধরনের যানবাহন ক্রয় ('৪১১২১০১-মোটরযান', '৪১১২১০২-জলযান', '৪১১২১০৩-আকাশযান') খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ও বন্ধ থাকবে।
তবে শুধুমাত্র ১০ বছরের অধিক পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন অর্থ বিভাগের অনুমোদনক্রমে কেনা যাবে।
তবে এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কাজে ব্যবহারের মোটরযান ছাড়া প্রতিস্থাপনকৃত বা নতুন কেনা সব মোটরযান (জিপ/কার) অবশ্যই পুরোপুরি ইলেকট্রিক ভেহিকেল (ইভি) হতে হবে।
সরকারের গৃহীত সিদ্ধান্তে আরও বলা হয়েছে, নতুন আবাসিক (৪১১১১০১), অনাবাসিক (৪১১১২০১) এবং অন্যান্য ভবন-স্থাপনা (৪১১১৩১৭) নির্মাণ বন্ধ থাকবে।
তবে চলমান নির্মাণকাজ ন্যূনতম ৭০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় নির্বাহ করা যাবে। '৪১৪১১০১’ নম্বর কোড অনুযায়ী ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ও বন্ধ থাকবে।
এ ছাড়া সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ে সুদমুক্ত বিশেষ অগ্রিম (৭২১৫১০৩-সুদমুক্ত ঋণ) প্রদান বন্ধ থাকবে।
চলতি অর্থবছরের উন্নয়ন বাজেটের ব্যয়ের ক্ষেত্রেও সব ধরনের যানবাহন ক্রয় ('৪১১২১০১-মোটরযান', '৪১১২১০২-জলযান', '৪১১২১০৩-আকাশযান') বন্ধ থাকবে।
তবে এ পরিপত্র জারির আগে অনুমোদিত প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।
এ ছাড়া '৪১৪১১০১-ভূমি অধিগ্রহণ' খাতে অধিগ্রহণ কার্যক্রমের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অর্থ বিভাগের পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে ব্যয় করা যাবে।
পরিকল্পনা কমিশনের অনুকূলে 'বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা' খাতে জিওবি বাবদ সংরক্ষিত বরাদ্দ অর্থ বিভাগের পূর্বানুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় বিদেশ ভ্রমণের ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান বা দেশ কর্তৃক প্রদত্ত স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করা যাবে।
সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে বিদেশি সরকার, প্রতিষ্ঠান বা উন্নয়ন সহযোগীদের অর্থায়নে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে।
প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত মৌলিক ও আবশ্যিক প্রশিক্ষণের বৈদেশিক অংশ উপযুক্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আয়োজন করা যাবে।
এ ছাড়া প্রি-শিপমেন্ট ইনস্পেকশন (পিএসআই) বা ফ্যাক্টরি এক্সেপ্টেন্স টেস্ট (এফএটি)-এর ক্ষেত্রে কেবল জটিল প্রকৃতির পণ্য এবং যেসব পণ্যের ক্ষেত্রে পিএসআই বাধ্যতামূলক, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বা কারিগরিভাবে সনদপ্রাপ্ত কর্মকর্তার বিদেশ ভ্রমণ বিবেচনা করতে হবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা করার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে।
এ ছাড়া অন্যান্য প্রতিটি ব্যয়ের ক্ষেত্রেও অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে ওই পরিপত্রে।

রিটেলেড নিউজ

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত


এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : :     ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি. এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ২১% (...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর