বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দলীয় প্রতীকের পাশাপাশি বরাদ্দ হলো কলস, ঘুড়ি, মই

কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৬ পিএম, ২০২৬-০১-২১

দলীয় প্রতীকের পাশাপাশি বরাদ্দ হলো কলস, ঘুড়ি, মই

  • কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূচ আলী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ধানের শীষ ও দাঁড়িপাল্লার মতো দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য কলস, ঘুড়ি ও মইসহ বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ঢাকা-১৩ আসন
ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়াকে আপেল, বিএনপির প্রার্থী ববি হাজ্জাকে ধানের শীষ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ খালেকুজ্জামানকে মই, গণঅধিকার পরিষদের মিজানুর রহমানকে ট্রাক, খেলাফত মজলিসের মো. মামুনুল হককে রিকশা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিনকে রকেট, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখারকে হারিকেন, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলামকে ঘুড়ি এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল রানাকে কলস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা-১৫ আসন 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহাম্মদ সাজেদুল হককে কাস্তে, জনতার দলের খান শোয়েব আমানুল্লাহকে কলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেনকে একতারা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আশফাকুর রহমানকে মোটরগাড়ি, আমজনতার দলের মো. নীলাদ পারভেজকে প্রজাপতি, জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা, বিএনপির মো. শফিকুল ইসলাম খানকে ধানের শীষ এবং জাতীয় পার্টির (জাপা) মো. শামসুল হককে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের
কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করে, তবে তার দায় প্রার্থীদের ওপরই বর্তাবে। তাই প্রার্থীদের নিজ নিজ কর্মীদের আচরণবিধি সম্পর্কে অবগত করতে হবে। বুধবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, যেহেতু আগামীকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে, আমি আশা করব আপনারা আচরণবিধি মেনে চলবেন। একই সঙ্গে আপনাদের কর্মীদেরও তা মেনে চলতে বলবেন। কর্মীরা যদি আচরণবিধি লঙ্ঘন করে, তার দায় কিন্তু প্রার্থীদের ওপরই বর্তাবে। তাই আপনারা নিজেরা এবং কর্মীদের মাধ্যমে আচরণবিধি মেনে চলবেন। তিনি বলেন, নির্বাচন পরিবেশ সুন্দর রাখা শুধু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়। প্রার্থীদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ডেপ্লয়েড রয়েছে, তারা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। মোহাম্মদপুর থানার উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, ঢাকা-১৩ আসনে পুলিশের পক্ষ থেকে দায়িত্বে থাকব আমি। এখানে কাজ করাটা চ্যালেঞ্জিং হবে। তবে কোনো অনিয়ম হবে না বলে আমি বলতে পারি। আমরা ঢাকা-১৩ আসনে কোনো ছাড় দেব না। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বলেন, তার জোন অনুযায়ী তিনি ঢাকা-১৫ আসনের দায়িত্বে থাকবেন। ঢাকা-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর নাফিসা বলেন, আমরা ২৪ ঘণ্টা ডেপ্লয়েড আছি। আপনাদের নিরাপত্তায় আমরা কাজ করব। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আচরণবিধি মেনে চলবেন, কোনো ধরনের মব সৃষ্টি করবেন না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা মিরপুর ক্যাম্পে (ইনডোর স্টেডিয়াম) আপনাদের নিরাপত্তায় অবস্থান করছি। ঢাকা-১৩ আসনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া বলেন, আসন্ন নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হবে-এটাই আমাদের প্রত্যাশা। তবে পরিবেশ ও নিরাপত্তা ঠিক রাখা শুধু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়, প্রার্থীদেরও ভূমিকা রয়েছে। আমরা প্রত্যাশা করব, তারা আচরণবিধি মেনে চলবেন। এতে করে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে, যা সাধারণ মানুষের প্রত্যাশা।
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর