বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

উদ্যোক্তা উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের পূবালী ব্যাংকে বিশেষ প্রশিক্ষণ শুরু

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:২৪ পিএম, ২০২৬-০৭-০১

উদ্যোক্তা উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জের পূবালী ব্যাংকে বিশেষ প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (ঝওঈওচ)”-এর আওতায় চাঁপাইনবাবগঞ্জে এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) “উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে এবং পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য হলো নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আইয়ুব আলী, যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, এসআইসিআইপি। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিএমএসএমই বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মাহবুব হাসান এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু জাফর মো. রকিবুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিম।
বক্তারা বলেন, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, নেতৃত্বের দক্ষতা এবং আধুনিক উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
 

রিটেলেড নিউজ

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর