শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫৮ পিএম, ২০২৫-১১-২০
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা সদর উপজেলার মোগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের জেরে পাঁচ পরিবারের ওপর সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পাঁচটি ঘর তছনছ করার পাশাপাশি ১০টি পুকুর থেকে প্রায় ৮০ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া লুট হয়ে গেছে মোটরসাইকেল, সোনার অলংকার, নগদ অর্থ, ইলেকট্রনিক্সসহ ঘরোয়া নানা মালামাল।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, সন্ত্রাসীরা মনু মিয়ার দুটি, মাতু মিয়ার দুটি ও মজনু মিয়ার একটি ঘরে হামলা চালায়। অভিযুক্তদের তালিকায় মোফাজ্জল হোসেন, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিকুল ইসলামসহ আরও ১৫–২০ জন অজ্ঞাত ব্যক্তি রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত ৩০ আগস্ট রাতে রফিকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় রফিকের ভাতিজা নূর মোহাম্মদ (২৯) নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। হত্যাকাণ্ডের রাতে ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করে রফিক বলেন, সেদিন রাতে আমরা কথা বলছিলাম। হঠাৎ একদল লোক আক্রমণ চালায়। আমার ভাতিজা নূর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যায়। আমি নিজেও গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ছিলাম। কে বা কারা পরে তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে, তা আমি জানি না। অন্যদিকে ক্ষতিগ্রস্ত মাতু মিয়া বলেন, হত্যাকাণ্ড কারা করেছে আমরা জানি না। কিন্তু আমাদের অহেতুক আসামি করে ভীতি সৃষ্টি করা হয়েছে। সেই সুযোগে সব লুট করে নেওয়া হয়েছে। আমরা এর ন্যায়বিচার চাই। লুটপাটে ক্ষতিগ্রস্ত মজনু মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিচার হোক আমরা ও চাই। কিন্তু এ ঘটনার জেরে আমার সর্বনাশ হয়ে গেছে। সব লুট হয়ে গেছে। পরিবার নিয়ে কোথায় থাকবো বুঝতে পারছি না। বাড়িতে গেলে আবার হামলার আশঙ্কা আছে। সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited