বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নির্বাচন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমন বইলেন না : চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৮ পিএম, ২০২৬-০১-১১

নির্বাচন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমন বইলেন না : চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ মামলায় তার অভিযোগ গঠন নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অপর আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনটি অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন তিনি। রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আর্জি জানান চিফ প্রসিকিউটর। প্যানেলের বাকি দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের শুনানি শেষে আসামি পলকের পক্ষে দাঁড়ান আইনজীবী লিটন আহমেদ। তিনি বলেন, আদালদের আদেশ অনুযায়ী গত ৯ জানুয়ারি আমরা আসামির সঙ্গে প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য কারাগারে যাই। কিন্তু ল্যাপটপ ও পেনড্রাইভ নিয়ে আমাদের ঢুকতে দেননি কারা কর্তৃপক্ষ। তাই আমরা আগামী শুক্রবার এ কাজটি সারতে চাই। একই সঙ্গে, ১৮ জানুয়ারি অভিযোগ গঠন নিয়ে প্রশ্নে শুনানি করতে চাই। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষে শুনানির জন্য ১৪ তারিখ নির্ধারিত রয়েছে। তারা চাইলে আজই আসামির সঙ্গে এখানে (ট্রাইব্যুনালের হাজতখানায়) প্রিভিলেজ কমিউনিকেশন করতে পারেন। তখন চেয়ারম্যান বলেন, শুক্রবার কেন, আপনারা চাইলে আজই এসব কাজ সারতে পারেন। কিন্তু নিজেদের আবেদন নিয়ে কিছুটা অটল থাকেন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, ওনারা বিচারকাজকে বিলম্ব করতে চাইছেন। এজন্যই এতকিছু।  এ পর্যায়ে ট্রাইব্যুনালের উদ্দেশে লিটন আহমেদ বলেন, এ মামলায় জব্দকৃত ১০টি ভিডিও আমাদের দিয়েছে প্রসিকিউশন। কিন্তু কয়েকটি ওপেন করতে পারিনি আমরা। তখন ট্রাইব্যুনালের প্রথম সদস্য বিচারপতি শফিউল আলম বলেন, আপনারা বুঝে নেননি কেন? প্রসিকিউশনের সামনে সবকিছু দেখে নিতে পারতেন। পরে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের এখানে সব ওপেন হচ্ছে। ওনাদের ডিভাইসে সমস্যা থাকতে পারে। জবাবে ট্রাইব্যুনাল বলেন, ডিভাইসের সমস্যা থাকলে আজও দুই ঘণ্টা সময় নিয়ে করেন। আর নির্ধারিত তারিখ অনুযায়ী শুনানি করেন। পলকের পক্ষের আইনজীবীরা বলেন, ফর্মাল চার্জ অনেক বড়। পুরোটা পড়তে সময় লাগবে আমাদের। আদালত সবার প্রতি দয়াবান। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অন্য বিচারকরাও বলেন, আগামী চারদিন অর্থাৎ বৃহস্পতিবারের কথা। তখনও রোববার শুনানি করতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ওনারা আশায় আছে ইলেকশন (নির্বাচন) হলে বিচার-টিচার হবে না। এজন্য বিচারকার্য বিলম্বিত করতে চাইছেন। চিফ প্রসিকিউটরের এমন কথায় বিচারপতি শফিউল বলেন, ইলেকশন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? এমন বইলেন না, এমন বইলেন না। তখন চিফ প্রসিকিউটর বলেন, ওনারা কী বলে সব কথা আমাদের কানে আসে। একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, এসব কথা আর বলবেন না। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় পাবেন। বৃহস্পতিবার শুনানি করবেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর