শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৫৪ পিএম, ২০২৪-০৫-১৪
সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থকই বলা চলে। এ পর্যন্ত হওয়া আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই যে বাংলাদেশ দলে ছিলেন সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে খেলবেন নিজের নবম বিশ্বকাপ। এই কীর্তিতে সাকিব অবশ্য একা নন, ভারতের অধিনায়ক রোহিত শর্মাও নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
অল্পের জন্যই সাকিব-রোহিতদের পাশে বসতে পারেননি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা মাহমুদউল্লাহ। ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত প্রথম সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশ দলে ছিলেন এই অলরাউন্ডার। তবে ২০২২ সালে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। সাবেক এই অধিনায়ক এবার খেলবেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্বকাপ অভিজ্ঞতায় ঋদ্ধ সাকিব-মাহমুদউল্লাহর পাশে আজ ঘোষিত বাংলাদেশ দলে আছেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া ৬ ক্রিকেটার। ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও পেসার তানজিম হাসান এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
এই ৬ তরুণের ৩ জন তানজিদ, তাওহিদ ও তানজিমের অবশ্য অন্য সংস্করণের হলেও একটি করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। এই তিনজনই গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন খেলতে যাচ্ছেন দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর মতোই দ্বিতীয়বার ২০ ওভারের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিজ্ঞতায় নাজমুল-মেহেদীর চেয়ে একটু এগিয়ে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দুজনই খেলতে যাচ্ছেন তৃতীয় বিশ্বকাপ।
বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান খেলবেন চতুর্থ বিশ্বকাপ। চোট কাটিয়ে সুস্থ হলে সহ-অধিনায়ক তাসকিন আহমেদ খেলবেন পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলা তাসকিন এরপর বাংলাদেশের প্রতিটি ২০ ওভারের বিশ্বকাপ দলেই ছিলেন।
বাংলাদেশ দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। পেসার হাসান মাহমুদ এর আগে খেলেছেন একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অলরাউন্ডার আফিফ হোসেন ছিলেন ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে।
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited