বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ নতুন গাড়ি

নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৩ পিএম, ২০২৪-০১-১০

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ নতুন গাড়ি

বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ৪০টি নতুন গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে ৪০টি গাড়ি ও ড্রাইভার চাওয়া হয়েছে।
মন্ত্রিসভার শপথগ্রহণকে কেন্দ্র করে ৪০টি পতাকাও সরবরাহের জন্য কার্যাদেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া গাড়িচালকদের নাম ও নম্বর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, নতুন মন্ত্রিসভায় ৪০ জনের বেশি সদস্য থাকতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে ৪০টি গাড়ি ও ড্রাইভার চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর অনলাইন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ঐতিহ্যগতভাবে শপথ অনুষ্ঠানটা বঙ্গভবনে হয়ে থাকে। এ বছরও বঙ্গভবনেই হবে। প্রস্তুতির মধ্যে কী কী বিষয় আছে সাংবাদিকদের— এমন প্রশ্নের জবাবে সচিব জানান, যেখানে শপথ হয়, সেখানকার একটা প্রস্তুতি রয়েছে। ইনভাইটেশনের একটি তালিকা করতে হয়, সেই তালিকা করছি। ইনভাইটেশন কার্ড করতে হয়, সেটি আমরা করছি। বঙ্গভবনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এটার জন্য কিছু কাগজপত্র তৈরি করতে হয়, সেটা করছি। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য ১৩০০ থেকে ১৪০০ জনকে দাওয়াত দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার, সরকারের সচিব, তিন বাহিনী প্রধান, রাষ্ট্রদূত, হাইকমিশনার, বিদেশি মিশন প্রধান, বিশিষ্ট নাগরিক, সিনিয়র সাংবাদিকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ অতিথির জন্য আমন্ত্রণপত্র তৈরি ও বিতরণ শুরু করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সংখ্যক মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, ৪০টি গাড়ি চাওয়ার মানে হচ্ছে নতুন ৪০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হচ্ছেন। সে ক্ষেত্রে বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ৪৫ জন। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় সদস্য আগের চেয়ে বাড়তেও পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় সংসদ-সদস্যদের মধ্য থেকে যারা মন্ত্রিসভায় স্থান পাবেন, তাদের বুধবার সন্ধ্যা থেকেই জানিয়ে দেওয়া হবে। তারা ব্যক্তিগত গাড়িতে শপথ নিতে বঙ্গভবনে যাবেন এবং শপথ শেষে তারা পতাকাবাহী সরকারি গাড়িতে বাসায় ফিরবেন। তবে যাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হবে, তাদের কারও ব্যক্তিগত গাড়ি না থাকলে এবং তিনি গাড়ি পাঠাতে অনুরোধ করলে তার জন্য গাড়ি পাঠানো হবে। সে ক্ষেত্রে তখন ওই গাড়িতে পতাকা থাকবে না।

রিটেলেড নিউজ

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান)  দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে  ১২ই ফ...বিস্তারিত


জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত


কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত


গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত


আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত


শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: