বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিধ্বংসী তামিমের ব্যাট, বরিশালের কাছে আবারও হারলো রাজশাহী

স্পোর্টস ডেস্ক :    |    ১০:১১ পিএম, ২০২৫-০১-০৬

বিধ্বংসী তামিমের ব্যাট, বরিশালের কাছে আবারও হারলো রাজশাহী

বিপিএলের প্রথমদিন মুখোমুখি হয়েছিলো দুই দল। ফরচুন বরিশালের কাছে ওই ম্যাচে ৪ উইকেটে হেরেছিলো দূর্বার রাজশাহী। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ১৯৭ রান তুলেছিলো রাজশাহীর ব্যাটাররা। সিলেট পর্বের প্রথমদিন আবারও এই দুই দল মুখোমুখি। এবারও ফরচুন বরিশালের কাছে হারলো দূর্বার রাজশাহী। তামিম ইকবাল আজ খোলস ছেড়ে বেরিয়ে এসে নিজের আসল রূপ প্রকাশ করলেন। ৪৮ বলে খেললেন অপরাজিত ৮৬ রানের এক বিধ্বংসী ইনিংস। তার ব্যাটেই দূর্বার রাজশাহীকে ১৫ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে রাজশাহীর ব্যাটাররা ভলো ব্যাটিং করলেও, আজ এনামুল হক বিজয়দের ব্যাটে খুব রান তুলতে পারলো না। টস হেরে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ১৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল তারা। ফরচুন বরিশাল তামিম ইকবাল, কাইল মায়ার্স এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ১৭.৩ ওভারেই জয় তুলে নেয়। ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই প্রিতম কুমারের (৩) উইকেট হারায় বরিশাল। কিন্তু তামিম আর কাইল মায়ার্স মিলে ৪১ রানের জুটি গড়ে বিপদ সামলান। ১১ বলে ২৪ রান করে আউট হন কাইল মায়ার্স। এরপর তাওহিদ হৃদয় ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচের মত ব্যর্থতার পরিচয় দিলেন। ১৪ বলে তিনি করেন ১৩ রান। ৯৩ রানে ৩ উইকেট পড়ার পর জুটি গড়েন তামিম এবং মুশফিক। দুই বন্ধুর পুরনো সেই জুটির বন্ধুত্বই বরিশালকে ৭ উইকেটের জয় উপহার দিলো। তারা গড়ে তোলেন ৭৬ রানের অপরাজিত অনবদ্য এক জুটি। ২৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন মুশফিক। ৪৮ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন তিনি। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিস ও জিসান আলমের উদ্বোধনী জুটি ছিল ৩০ রানের। ১৬ বলে ২২ রান করে আউট হয়ে যান পাকিস্তানি ব্যাটার হারিস। জিসান আলম একটু ঝড় তুলেছিলেন। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারেন তিনি। এরপর এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বিও মাঝারি মানের জুটি গড়েন। ২৩ বলে ৩৭ রান করেন রাব্বি। বিজয় আউট হন ৩৯ রান করে। শেষ দিকে রায়ান বার্ল ১১ বলে ১০ এবং আকবর আলী ৯ বলে ১৫ রান করলে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রানে থেমে যায় রাজশাহীর ইনিংস। বরিশালের হয়ে শাহিন শাহ আফ্রিদি নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন তানভির ইসলাম ও ফাহিম আশরাফ।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর