বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৬ পিএম, ২০২৫-১২-০৮

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

কারি শায়খ আহমদ নুআইনা, বাংলাদেশের বিচারক ড. ওয়ালীয়ুর রহমান খান, মৌরিতানিয়ার বিচারক ড. মুহাম্মদ বুলফাল, ফিলিস্তিনের বিচারক ড. তাকিুদ্দীন আব্দুল বাসিত এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কুরআন বিভাগের প্রফেসর ড. হামাদাহ খাত্তাব
মিশরের নতুন প্রশাসনিক রাজধানী নিউ কায়রোর গ্র্যান্ড মসজিদ মিলনায়তনে শুরু হয়েছে ৩২তম আন্তর্জাতিক হেফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতা। শনিবার (৬ ডিসেম্বর) এ প্রতিযোগিতা শুরু হয়, যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্বমানের এই বার্ষিক প্রতিযোগিতাকে সফল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য গঠিত হয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ বিচারক মণ্ডলি, যেখানে স্থান পেয়েছেন বিশ্বের খ্যাতনামা হাফেজ, কারি ও ইসলামি বিদ্বানরা।
বাংলাদেশ ও মিশরসহ মোট ৯ দেশের বিচারকরা এ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করছেন। মিশরের ধর্মমন্ত্রীর আমন্ত্রণ এবং বাংলাদেশের ধর্ম উপদেষ্টার মনোনয়নে বিচারকার্য পরিচালনা করছেন বাংলাদেশের স্বনামধন্য আলেম, কারি ও গবেষক হাফেজ মাওলানা ড. ওয়ালীয়ুর রহমান খান।
বিশ্বের ৭০টি দেশের নির্বাচিত হাফেজ, কারি ও মুফাসসিররা এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
প্রতিযোগীদের তেলাওয়াতের মান, সুর, শুদ্ধ উচ্চারণ এবং কিরাতের বিধিবিধান অনুসরণের সক্ষমতা মূল্যায়নে বিচারক মণ্ডলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানান বাংলাদেশের বিচারক ড. ওয়ালীয়ুর রহমান খান।
তিনি বলেন, বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণ প্রতিযোগিতার মানকে আরও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নত করেছে। এটি বিশ্ব মুসলিম সমাজে কুরআন শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগীরা দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করে আসছেন।
৩২তম আন্তর্জাতিক হেফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতায় বিচারক হিসেবে মিশর ছাড়াও দায়িত্ব পালন করছেন-
১. ড. তৌফিক ইব্রাহিম আহমদ দ্বমরা (জর্ডান)
২. ড. হুসেইন ইদ্রিস মুসা (চাদ)
৩. ড. ওয়ালীয়ুর রহমান খান (বাংলাদেশ)
৪. প্রফেসর ড. জিয়াদ আহমদ আব্দুল কাদির আল-হাজ্জ্ব (লেবানন)
৫. শেখ ইসলাম কোঝিয়েভনিকোভ (রাশিয়া ফেডারেশন)
৬. ড. মোহাম্মদ আহমদ বুয়ালফাল (মৌরিতানিয়া)
৭. প্রফেসর ড. তাকিুদ্দীন আব্দুল বাসিত (ফিলিস্তিন)
৮. শেখ মামাদু জাহ (সেনেগাল)
৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশরের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দেল গাফফার, ওয়াকফ মন্ত্রী ওসামা আল-আজহারি, যুব ও ক্রীড়ামন্ত্রী আশরাফ সাবহি, শ্রমমন্ত্রী মোহাম্মদ গেবরান, কায়রো গভর্নর ইব্রাহিম সাবের, আল-আজহারের ডেপুটি মুহাম্মদ আল-দুওয়াইনি, গ্র্যান্ড মুফতি নাজির মুহাম্মদ আইয়াদসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তা।
আগামী বৃহস্পতিবার প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে ও আসন্ন পবিত্র রমজানের লাইলাতুল কদর রজনীতে রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি বিজয়ীদের হাতে পুরস্কারস্বরূপ সম্মাননা, সনদ ও নগদ অর্থ তুলে দেবেন।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


অনিয়মের বিরুদ্ধে কঠোর গৃহায়ণ কর্মকর্তা নাসির উদ্দীন: স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র

অনিয়মের বিরুদ্ধে কঠোর গৃহায়ণ কর্মকর্তা নাসির উদ্দীন: স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র

মো. আরফান উদ্দীন : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মো. নাসির উদ্দিনকে ঘি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর