শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২০ পিএম, ২০২৬-০১-২০
ভোটারদের উদ্দেশে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভোটের বিষয়ে আপনাদের কাছে প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার। আপনারা কাকে ভোট দেবেন, এটা আপনাদের অধিকার। আপনাদের এই অধিকার যাতে কেউ খর্ব না করতে পারে, সেটা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কর্মকর্তারা। তিনি বলেন, আপনার ভোট আপনি দেবেন। আপনার যে মার্কায় খুশি সে মার্কায় ভোট দেবেন, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাজার সংলগ্ন মাঠে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। গণভোট বিষয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এই দেশটা আগামী পাঁচ বছর কীভাবে চলবে বা পরবর্তীতে কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর। কারা দেশ চালাবে তা নির্ভর করে আপনাদের ওপর। এসময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সবাইকে অনুরোধ করেন তিনি। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনসার, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম প্রমুখ।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited