বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সমঝোতা স্মারক সই : মে মাসে বাংলাদেশ–চীন গ্রিন টেক্সটাইল এক্সপো

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৮ পিএম, ২০২৬-০১-০৮

সমঝোতা স্মারক সই : মে মাসে বাংলাদেশ–চীন গ্রিন টেক্সটাইল এক্সপো

টেকসই ও পরিবেশবান্ধব টেক্সটাইল শিল্পে দুই দেশের সহযোগিতা বাড়াতে আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ–চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬। আন্তর্জাতিক এই প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এই উদ্যোগে যৌথ সহযোগী হিসেবে যুক্ত রয়েছে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) । বুধবার (৭ জানুয়ারি) ঢাকার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বিজিএমইএ-এর ট্রেড ফেয়ার ও ইভেন্টস বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজেদ করিম। আয়োজকের পক্ষে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম এবং সিইএবি-এর নির্বাহী সচিব ঝৌ মেইমেই এমওইউতে সই করেন। এই এমওইউর মাধ্যমে বাংলাদেশ ও চীনের পোশাক ও টেক্সটাইল খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বিশেষ করে টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও গ্রিন ইনোভেশনকে সামনে রেখে এ এক্সপো আয়োজন করা হবে। প্রদর্শনীটিতে বাংলাদেশে নিযুক্ত চীন সরকারের দূতাবাসের সমর্থনও রয়েছে। চুক্তি অনুযায়ী, বিজিএমইএ এক্সপোটির নলেজ পার্টনার হিসেবে ইভেন্টটির প্রচার, উন্নয়ন ও শিল্পসংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিজিএমইএ, সিইএবি ও সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ–চীন গ্রিন টেক্সটাইল এক্সপো  আগামী ১৪ থেকে ১৬ মে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এ অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীতে দেশি-বিদেশি টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা, প্রযুক্তি সরবরাহকারী ও নীতিনির্ধারকদের অংশগ্রহণের কথা রয়েছে।

রিটেলেড নিউজ

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান)  দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে  ১২ই ফ...বিস্তারিত


জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত


কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত


গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত


আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত


শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: