বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৫০ পিএম, ২০২৬-০৭-০৯

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনালের পথে থাকা ১৭ ফুটবলার রয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকিতে।
কোয়ার্টার ফাইনালে একটি হলুদ কার্ড দেখলেই তাদের সেমিফাইনাল খেলার সুযোগ শেষ হয়ে যাবে।
ফিফার নিয়ম অনুযায়ী, নকআউট পর্বের রাউন্ড অব ৩২ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।
অর্থাৎ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় হলুদ কার্ড পেলে সেমিফাইনালে খেলা হবে না তার। তবে সেমিফাইনালের আগে সব হলুদ কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।
সবচেয়ে বেশি শঙ্কায় রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। ইংল্যান্ডের ডেকলান রাইস, নিকো ও'রাইলি, মার্ক গেহি ও জুড বেলিংহ্যাম একটি করে হলুদ কার্ড নিয়ে কোয়ার্টার ফাইনালে নামছেন।
একই অবস্থায় রয়েছেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি, ইসা দিয়েপ, রেদুয়ান হালহাল ও বিলাল এল খান্নুস।
এ ছাড়া ফ্রান্সের মাইকেল ওলিসে ও মানু কোনে, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুইহাইম, আর্জেন্টিনার গনসালো মন্তিয়েল, স্পেনের ফেরান তোরেস, নরওয়ের আন্তোনিও নুসা এবং বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন।
অন্যদিকে, ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসাহ লাল কার্ড পাওয়ায় কোয়ার্টার ফাইনালেই খেলতে পারবেন না। আর ফ্রান্স ইতোমধ্যে মাইকেল ওলিসের হলুদ কার্ডের বিরুদ্ধে ফিফার কাছে আপিল করেছে। যদিও আবেদন ফিফা নাকচ করে দিয়েছে।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত


মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : : শুরুতেই হতাশা। একেবারে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করলেন লিওনেল মেসি। চারদিকে হতাশার গুনগুনানি। আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর