শিরোনাম
ঢাবি প্রতিনিধি : | ০৯:২৪ পিএম, ২০২৩-০১-০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের স্মার্ট সিকিউরিটি গার্ড হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীদের দক্ষতা, পেশাদারিত্ব ও সচেতনতা বৃদ্ধির জন্য তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। ৩১ ডিসেম্বর(২০২২) শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা কর্মশালা পরিচালনা করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা প্রহরীরা আরও অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited