শিরোনাম
বেঞ্জামিন রফিক : | ০৮:১৭ পিএম, ২০২৫-০৭-১৭
শিক্ষা প্রকৌশল অধিদফতরে (ইইডি) ছয়জনকে ডিঙ্গিয়ে প্রধান প্রকৌশলীর (রুটিন) দায়িত্ব পাওয়া প্রকৌশলী মোহাম্মদ আলতাফ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। দুই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সময়মতো না দেওয়ায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইইডি’তে এ ঘটনায় চলছে তোলপাড়।
সূত্রমতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বিজিবি হেডকোয়ার্টার্স, ঢাকার অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) এবং সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ (দ্বিতীয় সংশোধিত)। গত ৩০ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এস এম ইমরুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।
এক অফিস আদেশে বলা হয়, পরিপত্র অনুযায়ী প্রকল্পের সংশোধন/মেয়াদ বৃদ্ধির প্রস্তাব প্রকল্পের কার্যক্রম সমাপ্তির তিন মাস আগে পাঠানোর কথা থাকলেও ‘সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ওই প্রকল্পের ওপর গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত পিএসসি সভায় ১ সপ্তাহের সংশোধিত প্রকল্প দলিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হলেও তা যথাসময়ে পাওয়া যায়নি। প্রকল্পটির এ পর্যায়ে এসে মেয়াদ বৃদ্ধিসহ সংশোধনী প্রস্তাব প্রক্রিয়াকরণ পরিকল্পনা শৃঙ্খলার পরিপন্থী।
একইভাবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বিজিবি হেড কোয়ার্টার্স, ঢাকার অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্পটি মেয়াদ শেষ হওয়ার ৫ দিন আগে পাঠানো হয়েছে বলে অপর এক আদেশে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে অদক্ষতার কারণেই মূলত প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানো হয়েছে;
উল্লেখ্য ইইডি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনের সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত, সংস্কার এবং আসবাব সরবরাহ করে। এ ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধা দেওয়ার কাজও করে থাকে অধিদপ্তরটি।
ইইডি সূত্র বলছে, প্রকল্পের মেয়াদ (৩০ জুন) শেষ হওয়ার আগে এই দুই প্রকল্পের অব্যয়িত প্রায় ৩ কোটি টাকা অগ্রিম উত্তোলন করা হয়েছিল। যাতে মেয়াদ শেষের পরও কাজ করে বিল পরিশোধ করা যায়। কিন্তু শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাদ হয়ে যায়।
এ প্রসঙ্গে ইইডির প্রধান প্রকৌশলী বলেন, বিভিন্ন কারণে এই দুই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। আর প্রকল্পের প্রস্তাবনা দেরিতে পাঠানোর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিগত ১৯ জানুয়ারি জালালের মেয়াদ শেষ হলে মোহাম্মদ আলতাফ হোসেনকে দায়িত্ব দেয় শিক্ষামন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতরের নিম্নবর্ণিত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তে নিজ বেতন ও বেতনক্রমে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) প্রদান করা হলো।
এর আগে, গত ২০ নভেম্বর প্রকৌশলী রায়হান বাদশাকে ওএসডি করা হয়। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নেতা রায়হান বাদশার নানামুখি অভিযোগ ছিল। ওই পদে বসার এসিআর ছিল না তার। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে ওএসডি করে শিক্ষামন্ত্রণালয়। ওই পদে দায়িত্ব দেয়া হয়েছিল প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরীকে। তার সিনিয়রে আছে একাধিক প্রকৌশলী। প্রজ্ঞাপন প্রকাশের পর তখন একাধিক প্রকৌশলী ক্ষোভ প্রকাশ করেছিলেন।
সাবেক প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরীর মতো আলতাফ হোসেনকেও সুপারসেড করে দায়িত্ব দেয়া হলো। এতে করে সিনিয়রদের মধ্যে যেমন ক্ষোভের আগুন কমার বদলে বাড়লো অন্যদিকে অদক্ষতার কারণে দুটি প্রকল্পের উন্নয়নের ব্যবস্থা না নেয়ায় শো-কজ নোটিশ তারই বহি:প্রকাশ মর্মে মতামত প্রকাশ করেছে একাধিক ওয়াকিবহাল মহল।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited