বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:১৩ পিএম, ২০২৬-০৮-০৬

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী  মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বুধবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ, গবেষক, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মদিনা ইসলামী মিশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সিলসিলায়ে আলিয়া আশরাফিয়ার খলীফা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে সঞ্চালনা করেন নির্বাহী মহাসচিব এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম এবং যুগ্ম মহাসচিব সৈয়দ মুহাম্মদ সালাহউদ্দিন খোকন।
অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট মানবিক সংগঠক ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি শেখ নবী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা আবদুল মান্নান আশরাফী এবং বিশেষ বক্তা ছিলেন শাহসুফী সাগীর শাহ আল আমিরী আলমাইজভান্ডারী আল চিশতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহজাদা মরমীকবি সৈয়দ সিরাজুদ্দৌলা, মাওলানা সৈয়দ জুন-নুরাই, মাওলানা নুরুল আবছার নুরী, মাওলানা মঈন উদ্দীন রেজভী, মাওলানা সফিকুল ইসলাম আলকাদেরী।
বক্তারা বলেন, মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে আলোকিত করেছেন এবং মহান আল্লাহ তাঁকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই যুগে যুগে আউলিয়া-কিরাম ইসলামের সৌন্দর্য, মানবতা, ন্যায়বিচার ও শান্তির বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
আলোচকরা আরও বলেন, মাহবুবে ইয়াজদানী মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.) ছিলেন মহানবী (সা.)-এর আদর্শের একজন উজ্জ্বল প্রতিনিধি। তিনি ইরানের সিমনান রাজ্যের শাসনক্ষমতা ও পার্থিব ঐশ্বর্য ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুফিবাদী জীবন বেছে নেন। পরবর্তীতে পারস্য থেকে হিন্দুস্তানে হিজরত করে ইসলাম প্রচার, মানবকল্যাণ এবং আধ্যাত্মিক শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখেন। তাঁর প্রতিষ্ঠিত সিলসিলায়ে আশরাফিয়ার উত্তরসূরিরা আজও বিশ্বব্যাপী দ্বীন, মানবতা এবং মাজহাব-মিল্লাতের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
কনফারেন্সে আরও বক্তব্য রাখেন ব্যাংকার সিরাজ উদ-দৌলা চৌধুরী, পীরজাদা মুহাম্মদ হাসান, আলহাজ্ব মান্নান খান আশরাফী, মাওলানা সৈয়দ জুলকারনাইন, ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, মাওলানা নাছির উদ্দীন আল কাদেরী, মাওলানা ফোরকান আলকাদেরী, জি এম মামুনুর রশিদ এবং লেখক হানিফ মান্নান কাদেরী প্রমুখ।
বক্তারা সর্বস্তরের মানুষের প্রতি মহানবী (সা:)-এর আদর্শ, আউলিয়া-কিরামের শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে সমাজে সম্প্রীতি, মানবিকতা, সহনশীলতা ও ইসলামের প্রকৃত শান্তির বাণী প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর