শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২৫-১১-২৬
নেত্রকোনা প্রতিনিধি :
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার জেলা প্রাণিসম্পদ সদর প্রাণিসম্পদ অধিদপ্তরে আয়োজনে শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করেন। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় নেত্রকোনার সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ শহিদুল ইসলাম ,নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেত্রকোনা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আরিফা পারভীন রিপা। অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মিজানুর রহমান , সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সাদ আস সাদিক খামারি, উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ প্রমূখ । বক্তব্যে বলেন , আমাদের জীবন যাপনে প্রাণী সম্পদের ভূমিকা অনেক তাই দেশীয় জাত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণী সম্পদের উন্নয়ন ধরে রাখতে হবে । পুষ্টির চাহিদা পূরণে রয়েছে গরু , ছাগল, হাঁস,মুরগি ও মাছের অপরিসীম গুণ । আমারা বাড়িঘরে হাঁস মুরগি পালন করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে আর্থিকভাবে লাভবান হতে পারি । হতে পারি স্বাবলম্বী । সরকার গণমানুষের পুষ্টির চাহিদা পূরণে ও দেশের উন্নয়নে প্রাণিসম্পদ নিয়ে কাজ করে যাচ্ছে । প্রদর্শনীতে ২০ টি স্টলে খামারী ও উদ্যোগরা গরু , ছাগল, হাঁস, মুরগি,ভেড়া , কবুতর , ঘোড়ার উপস্থিতি নিয়ে অংশ গ্রহণ করে ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited