শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:৫৬ পিএম, ২০২২-০৭-২৫
রোববার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপের ১০০তম ওয়ানডে ম্যাচ। সেঞ্চুরি হাঁকিয়ে ব্যক্তিগত এই মাইলফলকটি রাঙিয়ে রেখেছেন ক্যারিবীয় ওপেনার। ইনিংস সূচনা করতে নেমে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১৩৫ বলে ১১৫ রান করেছেন হোপ।
যার সুবাদে বিশ্বের মাত্র দশম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন হোপ। এ তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার গর্ডন গ্রিনিজ, ক্রিস গেইলরা। সর্বপ্রথম গর্ডন গ্রিনিজ ১৯৮৮ সালে নিজের শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
এরপর হোপের আগে শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো অন্য আট ব্যাটার হলেন ক্রিস কেয়ার্স (১৯৯৯), ইউসুফ ইউহানা (২০০২), কুমার সাঙ্গাকারা (২০০৪), ক্রিস গেইল (২০০৪), মার্কাস ট্রেসকোথিক (২০০৫), রামনরেশ সারওয়ান (২০০৬), ডেভিড ওয়ার্নার (২০১৭) ও শিখর ধাওয়ান (২০১৮)।
শততম ওয়ানডেতে সেঞ্চুরির হাঁকানোর পর ১০০ ম্যাচে ৯৫ ইনিংসে ১৩ সেঞ্চুরিতে হোপের মোট সংগ্রহ ৪১৯৩ রান। ক্যারিয়ারের প্রথম ৯৫ ইনিংসে হোপের চেয়ে বেশি রান করেছেন শুধুমাত্র হাশিম আমলা (৪৭৯০) ও স্যার ভিভ রিচার্ডস (৪৩৬৬)। সেঞ্চুরিতে হোপের চেয়ে এগিয়ে শুধুমাত্র আমলা।
অবশ্য হোপের রেকর্ডের দিনে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অক্ষর প্যাটেলের ঝড়ে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ভারত। যার সুবাদে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১২টি সিরিজ জেতার বিশ্বরেকর্ড গড়েছে শিখর ধাওয়ানের দল। বিশ্বের আর কোনো দলের বিপক্ষে কারও টানা ১২ সিরিজ জয়ের কৃতিত্ব নেই।
উল্লেখ্য, ওয়ানডেতে শততম ম্যাচে সেঞ্চুরিয়ানের সংখ্যা দশজন হলেও, টেস্টে এ কৃতিত্ব রয়েছে নয়জন ব্যাটারের। তবে দুই ফরম্যাটেই নিজের শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। এছাড়া শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটার অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং।
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited