বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হালদা নদীর মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় আনোয়ারা–কর্ণফুলীর যৌথ উদ্যোগে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:২৮ পিএম, ২০২৫-১১-২৫

হালদা নদীর মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় আনোয়ারা–কর্ণফুলীর যৌথ উদ্যোগে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার

আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর অস্তিত্ব রক্ষা ও নদীভিত্তিক মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বাস্তবায়িত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এ সেমিনারের আয়োজন করে। বাস্তবায়ন সহযোগী ছিল আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা এবং কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় জেলে, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইউএনও তাহমিনা আক্তার বলেন, হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। এই নদীকে বাঁচাতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ সবাইকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মানার মধ্যেই হালদাকে টিকিয়ে রাখার পথ খুঁজে পাওয়া যাবে। সহকারী কমিশনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা বলেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকার, বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও অন্যান্য মানবসৃষ্ট কর্মকাণ্ড হালদার জন্য ভয়াবহ হুমকি। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাঁর উপস্থাপনায় হালদা নদীর বর্তমান অবস্থা, মা মাছ সংরক্ষণ, ডিম সংগ্রহের ঐতিহ্য, চলমান প্রকল্পের অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, হালদার প্রজননক্ষমতা বজায় রাখতে নদীর গভীরতা, প্রবাহ এবং পানি মান অক্ষুণ্ন রাখা অত্যন্ত জরুরি। স্থানীয় জেলে ও ক্ষুদ্র মৎস্যজীবীরা সেমিনারে অংশ নিয়ে বলেন, নদীতে অবৈধ জাল অপসারণের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান ও নদী সংরক্ষণে তাদের অভিন্ন ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। তারা নদীর পানি দূষণরোধে বর্জ্য ব্যবস্থাপনা কঠোর করার আহ্বান জানান।
সেমিনারের মাধ্যমে হালদা নদী ও এর মৎস্যসম্পদ রক্ষায় সকল স্টেকহোল্ডারের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর