বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন আলিফ

স্পোর্টস ডেস্ক :    |    ০১:০২ পিএম, ২০২৫-০৬-২১

এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন আলিফ

এশিয়া কাপ আর্চারির (লেগ-২) রিকার্ভ পুরুষ এককে ফাইনাল নিশ্চিত করার মধ্য দিয়েই পদক জয়ের আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের প্রতিভাবান আর্চার আব্দুর রহমান আলিফ। এবার সেই আশ্বাস রূপ নিল বাস্তবতায়।
শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি এই আর্চার।  
লড়াইটা ছিল রুদ্ধশ্বাস। তবে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন আলিফ। প্রথম দুই সেট জিতে এগিয়ে যান ২৮-২৭ ও ২৯-২৮ পয়েন্টে। তবে হার মানেননি গাকুতো। পরের দুই সেট ২৮-২৭ ও ২৭-২৬ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান জাপানের এই আর্চার।
সব কিছু নির্ভর করছিল পঞ্চম ও শেষ সেটের উপর। এখানে নিজের সেরা ছন্দে ফিরে আসেন আলিফ। দারুণ নৈপুণ্যে ২৯-২৬ পয়েন্টে সেটটি জিতে নিশ্চিত করেন কাঙ্ক্ষিত স্বর্ণপদক।
এর আগে এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে আলিফ সহজেই জায়গা করে নেন শেষ বত্রিশে। সেখানে চীনের আলিনকে ৬-২ ব্যবধানে হারিয়ে ওঠেন শেষ ষোলোতে। এরপর মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে জমাট লড়াইয়ে ৭-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছে যান সেমি-ফাইনালে। সেমিতে চাইনিজ তাইপের চেন পিন-আনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে জায়গা করে নেন ফাইনালে।
তবে দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে সফল হতে পারেনি বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, রাম কৃষ্ণ সাহা ও রাকিব মিয়াকে নিয়ে গড়া দলটি চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে হেরে শেষ করে পদক লড়াই। ম্যাচের শুরুতে ৫৬-৫৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেটে ৫৩-৫৩ সমতা আনে বাংলাদেশ। তৃতীয় সেট ৫৬-৫৫ ব্যবধানে জিতে ম্যাচে ফেরে দলটি। তবে চতুর্থ সেটে ৫৬-৫২ ব্যবধানে হেরে ব্রোঞ্জ হাতছাড়া হয়।
এই ইভেন্টে ভারতকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপান।
এদিকে কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশের হিমু বাছাড়ের সামনে ছিল ব্রোঞ্জ জয়ের সুযোগ। ভারতের সাচিন ছেছির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও মাত্র দুই পয়েন্টের ব্যবধানে (১৪৮-১৪৬) হেরে পদক হাতছাড়া করেন তিনি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর