শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৫২ পিএম, ২০২৫-১১-২৬
রাঙ্গামাটি প্রতিনিধি :
জেলায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে আজ বুধবার সকালে জেলা আইডিইবি হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবির অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মো. জয়নুল আবেদীন। আইডিইবি রাঙ্গামাটির (জেনিক) সভাপতি প্রকৌশলী মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। জাতীয় অগ্রযাত্রায় দুর্নীতি মুক্ত ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশই হবে আগামী দিনের শক্তি।অনুষ্ঠানে আইডিইবি এর সদস্য, গণমাধ্যম কর্মীসহ কারিগরি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বর্ণাঢ্য র্যালি আইডিইবি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited