বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক :    |    ০২:৫৬ পিএম, ২০২৬-০৭-০৯

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আফ্রিকার প্রতিনিধিরা।
চোটের কারণে দলের অন্যতম ভরসা ইসমাইল সাইবারিকে পাচ্ছে না তারা।
আজ রাত ২টায় বোস্টনের জিলেট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওহাবি নিশ্চিত করেছেন, উরুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না সাইবারি।
ওহাবি বলেন, ‘ইসমাইল সাইবারি ছাড়া সবাই ম্যাচের জন্য প্রস্তুত।
এই ম্যাচটি তার জন্য খুব দ্রুত চলে এসেছে। তবে আশা করছি, টুর্নামেন্টের বাকি অংশে তাকে আবারও দলে পাওয়া যাবে।
’চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও এসেছিল তার পা থেকে। তবে শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে উরুর চোটে মাঠ ছাড়তে হয় তাকে।
সাইবারির অনুপস্থিতিতে শুরুর একাদশে কে সুযোগ পাবেন, তা খোলাসা করেননি মরক্কো কোচ। তবে ফ্রান্সকে চমকে দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘ফ্রান্সকে মোকাবিলার জন্য আমার হাতে একটি চমক আছে।’
ম্যাচটি মরক্কোর জন্য প্রতিশোধেরও মঞ্চ। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল আফ্রিকার দেশটি। তবে অতীত নয়, বর্তমানেই মনোযোগ রাখতে চান ওহাবি, ‘ফ্রান্স অবশ্যই ফেবারিট। কিন্তু আমরা জয়ের জন্যই মাঠে নামব। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য বিশ্বকাপ জেতা। এখন বাদ পড়লেও সমস্যা নেই—এমন মানসিকতা আমাদের নেই।’

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত


মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : : শুরুতেই হতাশা। একেবারে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করলেন লিওনেল মেসি। চারদিকে হতাশার গুনগুনানি। আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর