শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০২:৪৮ পিএম, ২০২৫-১২-০৯
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌরসভা প্রশাসক স্থানীয় মো. মোবারক হোসেন পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, জেলা দূর্নীতি দমন কমিশনের উপপরিচালক এস এম ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মনিরুজ্জামান, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি বাঞ্চিতা চাকমা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশ গঠনে সকলকে দূর্নীতির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। দূর্নীতির কারণে দেশে কাঙ্খিত উন্নয়ন সম্ভব হচ্ছে না বলেও জানান বক্তারা।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited