শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪৯ পিএম, ২০২৫-০৯-২৪
বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন- যুবদল কর্মী মিজানুর রহমান (৩৫) ও জামায়াত কর্মী কফিল উদ্দিন (৪২)।
জানা যায়, গত সোমবার (২২ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী যুব বিভাগের চাম্বল ইউনিয়ন সভাপতি কফিল উদ্দিনের (৪২) ওপর অতর্কিত হামলা করা হয়। বিএনপির নেতা-কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন জামায়াত নেতা-কর্মীরা।
এ ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের ক্ষমা চাইতে বলেন।
এরই জের ধরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে যুবদল কর্মী মিজানুর রহমানের (৩৫) ওপর হামলা চালানো হয়।
আহত মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চাম্বল এলাকায় পুলিশের উপস্থিতিতে জামায়াত-শিবিরের কর্মীরা হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালিয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, স্লুইসগেটের পানি প্রবেশ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতেও বিএনপি ও জামায়াতের পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited