শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৪ পিএম, ২০২৫-০৫-১২
কবি নজরুল কলেজ প্রতিনিধি :
শাহবাগে জাতীয় সংগীত অবমাননার ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা।
রবিবার (১১ মে) রাত সাড়ে ১০টায় কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় অর্ধশত নেতাকর্মীরা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, বাংলাদেশের সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধ এবং জাতীয় সংগীত এই দুটি বিষয় আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো নিয়ে আমরা আপসহীন।
তিনি আরো বলেন, শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেটার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। তবে ওই আন্দোলনের একাংশ যেভাবে জাতীয় সংগীতকে অবমাননা করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এটি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এই অবমাননার প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছি।
এদিকে ছাত্রদলের জাতীয় সঙ্গীত পরিবেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কবি নজরুল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী রিজওয়ান ইসলাম বলেন, শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বেশকয়েকজন উত্তেজিত হয়ে তা বন্ধ করে দিয়েছে। সেই দৃশ্য দেখার পর খুব খারাপ লেগেছে। আজ ছাত্রদলের সমবেত জাতীয় সঙ্গীত গাওয়া দেখে বেশ ভালো লেগেছে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited